ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পেরুতে সেনাসদস্য উদ্ধারে গিয়ে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ জনের মৃত্যু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:০০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

কর্তৃপক্ষের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়, আপুরিমাক, এন এবং মানতারো নদীর উপত্যকার কাছে সানাবাম্বা শহরের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ওই এলাকায় সেনাবাহিনীর একটি টহল দলকে সরিয়ে নেওয়ার অভিযানে অংশ নিয়েছিল উড়োজাহাজটি। স্প্যানিশ নামের আদ্যক্ষর অনুযায়ী এলাকাটি ভ্রায়েম (ভিআরএইএম) নামে পরিচিত।

‘কোকেন উপত্যকা’ নামে পরিচিত এলাকাটি পেরুর সবচেয়ে বড় কোকা পাতা উৎপাদন অঞ্চল। সেখানে বিভিন্ন অপরাধী চক্রের পাশাপাশি সাবেক বিদ্রোহী সংগঠন শাইনিং পাথের অবশিষ্ট সদস্যরাও সক্রিয় রয়েছে।

পেরুর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় হেলিকপ্টারের পাইলট একমাত্র জীবিত ব্যক্তি। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে হেলিকপ্টারটি এবং এতে থাকা নয়জন সামরিক সদস্যকে শনাক্ত করা হয়েছে।’

বিবৃতিতে পাইলটের নাম এনজো এসপিনোজা রোকে বলে উল্লেখ করা হয়েছে। তাঁকে ‘বিশেষায়িত চিকিৎসা’ দেওয়ার জন্য রাজধানী লিমায় নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। এর আগে এটি সেনাবাহিনীর তিন সদস্যকে উদ্ধার করেছিল। তবে কেন ওই তিন সেনাসদস্যকে উদ্ধার করার প্রয়োজন হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে নিশ্চিত করা হয়েছে, দুর্ঘটনায় নিহতদের মধ্যে তাঁরাও ছিলেন।

পেরুর সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ড অনলাইনে দেওয়া এক বিবৃতিতে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। এতে বলা হয়, ‘ভ্রায়েম বিশেষ কমান্ডের যেসব সদস্য সামরিক অভিযান পরিচালনার সময় প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের সদস্য, বন্ধু ও সহযোদ্ধাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। ঈশ্বর তাঁদের মহিমার মধ্যে স্থান দিন।’

চলতি বছরের ফেব্রুয়ারিতেও পেরুর দক্ষিণাঞ্চলে একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা ১৫ জনের সবাই নিহত হন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বড় কোকা পাতা ও কোকেন উৎপাদনকারী দেশগুলোর মধ্যে পেরু অন্যতম। এ তালিকায় কলম্বিয়াও রয়েছে। দুর্ঘটনার স্থলটিও মাদক উৎপাদন ও পাচারের জন্য পরিচিত।

এপেক সম্মেলনে নৃত্যদলের নেতৃত্বে ১০০০ কোটি ভিউ পাওয়া ৭ বছরের এনছি

চীনের শেনজেনে অনুষ্ঠিত সাম্প্রতিক এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে ঐতিহ্যবাহী ইংগে নৃত্য পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছে সাত বছর বয়সী ঝুয়াং এনছি। ৫১ সদস্যের একটি শিশু-কিশোর নৃত্যদলের নেতৃত্বে ছিল সে।

পুতিনের ইউক্রেনের ভূখণ্ড দাবি নিয়ে প্রশ্ন তুললেন ঘনিষ্ঠ মিত্র লুকাশেঙ্কো

রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো ইউক্রেনের ভূখণ্ড নিয়ে ভ্লাদিমির পুতিনের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

পুতিনের নিজ শহরে হামলা চালাল ইউক্রেন

পুতিনের নিজ শহরে হামলা চালাল ইউক্রেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিজ শহর সেন্ট পিটার্সবার্গে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শুক্রবার (২৭ নভেম্বর) রাশিয়ার এই গুরুত্বপূর্ণ শহর ও তুলা অঞ্চলে হামলার ঘটনা ঘটে। এতে আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। একই সঙ্গে তুলা অঞ্চলের একটি বিদ্যুৎকেন্দ্রেও হামলার আশঙ্কা করা হচ্ছে।

জনপ্রিয় টার্গেট

পানি উন্নয়ন বোর্ডে ৮৭৯ জনের নিয়োগ

পেরুতে সেনাসদস্য উদ্ধারে গিয়ে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ জনের মৃত্যু

প্রকাশ: ০৩:০০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬