কেন মুশফিকের বিদায়ের ঘোষণা দিলেন বিসিবি সভাপতি, সেই ব্যাখ্যায় তামিম বলেন, ‘মুশফিকের অনুরোধে…সে আমাকে এটি ঘোষণা করতে বলেছে। আর তার অনুরোধেই আমি এই ঘোষণাটি দিচ্ছি যে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই হবে তার শেষ টেস্ট। বাংলাদেশ ক্রিকেটে সে যে অবদান রেখেছে তার জন্য বিসিবির পক্ষ থেকে আমরা শুধু তাকে ধন্যবাদ জানাতে পারি এবং সমর্থন দিতে পারি। সে অনেক ক্রিকেটার, মানুষ, শিশুদের জন্য একজন অসাধারণ দূত এবং আদর্শ হয়ে থেকেছে।’
তামিম একই সঙ্গে বাংলাদেশের দুজন বড় ক্রিকেটারের অবসর ঘোষণা দিতে পারলেন। নিজেরটা ২০২৩ সালের জুলাইয়ে। সেই অবসরের পর অবশ্য তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে আবার ফিরেও এসেছিলেন। আর আজ দিলেন মুশফিকেরটা। মুশফিক আগামী বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে প্রথম টেস্ট খেলে আনুষ্ঠানিকভাবে অবসরে যাবেন। বর্তমান বোর্ড সভাপতি যতই বন্ধু বা সাবেক সতীর্থ হন; দেশের একজন কিংবদন্তিতুল্য ক্রিকেটারের অবসরের ঘোষণা তাঁর বোর্ড সভাপতি দিয়ে দিচ্ছেন, এ রকম দৃশ্য বিশ্ব ক্রিকেটে কমই দেখা যায়।
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক মুশফিক ১০৮ টেস্ট খেলে করেছেন ৭০৬২ রান। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তাঁর মতো আর কেউ সাত হাজার রান করতে পারেননি।

দৈনিক টার্গেট 

























