ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসায় বরকত লাভের ৭ উপায়

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৪২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

নবী-রাসুল (সা.) ও সাহাবায়ে কেরামের অনুসৃত এই পেশায় পুঁজি ও পরিশ্রমের পাশাপাশি প্রকৃত কল্যাণ ও প্রবৃদ্ধির জন্য প্রয়োজন আল্লাহর দেওয়া বরকত। ইসলামের আলোকে ব্যবসায় বরকত লাভের ৭টি গুরুত্বপূর্ণ উপায় নিচে তুলে ধরা হলো:

১. সকাল সকাল কাজ শুরু করা: রাসুলুল্লাহ (সা.) উম্মতের সকালের কাজে বরকতের দোয়া করেছেন। (সুনানে আবু দাউদ: ২৬০৬)। ভোরে দোকান বা কর্মস্থল খুললে সময় ও রিজিকে কল্যাণ আসে।

২. বিসমিল্লাহ বলে শুরু করা: যেকোনো বৈধ কাজ বিসমিল্লাহর মাধ্যমে শুরু করলে তাতে বরকত হয়। (সুনানে আবু দাউদ: ৪৮৪০)

৩. সততা ও সত্যবাদিতা বজায় রাখা: লেনদেনে মিথ্যা, ধোঁকা ও প্রতারণা পরিহার করে সত্যের ওপর অবিচল থাকলে কারবারে বরকত বাড়ে এবং আখিরাতেও মর্যাদা লাভ হয়। (সহিহ বুখারি: ২০৭৯; জামে তিরমিজি: ১২০৭)

৪. পণ্যের দোষত্রুটি গোপন না করা: পণ্যে কোনো ত্রুটি থাকলে তা ক্রেতার কাছে স্পষ্ট জানানো আমানতদারির পরিচায়ক। এতে ক্রেতা-বিক্রেতার আস্থা দৃঢ় হয় এবং লেনদেনের বরকত অটুট থাকে।

৫. তাকওয়া বা আল্লাহভীতি অবলম্বন করা: হালাল-হারামের সীমা মেনে চলার পাশাপাশি আল্লাহর ওপর ভরসা করলে তিনি রিজিকের নতুন পথ খুলে দেন এবং অপ্রত্যাশিত উৎস থেকেও বরকত দান করেন। (সুরা তালাক: ২-৩)

৬. তাওয়াক্কুল ও লোভ পরিহার করা: অতিরিক্ত লোভ ও অস্থিরতা বর্জন করে আল্লাহর ওপর ভরসা রাখলে বান্দা মানসিক প্রশান্তি ও কল্যাণ লাভ করে। (সুরা তালাক: ৩)

৭. আল্লাহর গুণবাচক নামের জিকির করা: রিজিক ও কল্যাণের দরজা খুলতে ‘ইয়া রাজ্জাক’, ‘ইয়া ফাত্তাহ’ ও ‘ইয়া নাফি’—এসব গুণবাচক নামে বেশি বেশি দোয়া ও জিকির করা উপকারী।

সব মিলিয়ে, সততা, আমানতদারি ও শরিয়তের নীতিমালা মেনে ব্যবসা পরিচালনা করলে দুনিয়ার কল্যাণের পাশাপাশি আখিরাতেও সাফল্য লাভ করা সম্ভব।

যেসব ভুলে ফরজ গোসল অসম্পূর্ণ থেকে যায়

যেসব ভুলে ফরজ গোসল অসম্পূর্ণ থেকে যায়

একজন মুমিনের ইবাদত কবুল হওয়ার প্রাথমিক শর্ত হলো পবিত্রতা। ফরজ গোসলের সঠিক নিয়ম না জানলে আমাদের নামাজসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইবাদত আদায় হবে না। গোসলের সময় যদি এই তিনটি কাজের কোনো একটি বাদ পড়ে, তবে গোসল শুদ্ধ হবে না এবং ব্যক্তি অপবিত্রই থেকে যাবেন।

দৈনন্দিন আমলের জন্য বিশেষ ফজিলতপূর্ণ কিছু সুরা

পবিত্র কোরআনুল কারিম হলো মুমিনের আত্মিক প্রশান্তি, হিদায়াত ও পরকালীন মুক্তির অবলম্বন। প্রতিদিন জীবনের নানা ব্যস্ততা, মানসিক চাপ, দুশ্চিন্তা ও পরীক্ষার মাঝে একজন মুমিনের জন্য নিয়মিত কোরআন তিলাওয়াত ও বিশেষ ফজিলতপূর্ণ সুরাগুলোর আমল করা অত্যন্ত বরকতময়।

বিপদ ও দুঃসময় কাটিয়ে উঠতে কোরআনের 
৩ পরামর্শ

বিপদ ও দুঃসময় কাটিয়ে উঠতে কোরআনের
৩ পরামর্শ

জীবনে কখনো সম্পদ হারায়, কখনো প্রিয়জনকে হারানোর বেদনা তাড়া করে। আবার অসুস্থতা, ব্যর্থতা কিংবা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা মুহূর্তেই এলোমেলো করে দিতে পারে সাজানো জীবন। এমন দুঃসময়ে কেউ হতাশ হয়ে পড়েন, কেউ হারিয়ে ফেলেন সামনে এগিয়ে যাওয়ার সাহস। অথচ ইসলাম শেখায়, বিপদ-আপদ জীবনের অবিচ্ছেদ্য অংশ।

জনপ্রিয় টার্গেট

ব্যবসায় বরকত লাভের ৭ উপায়

প্রকাশ: ০৭:৪২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬