ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ৫ কেন্দ্র স্থানান্তর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:১৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

আজ রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলার নির্ধারিত পাঁচটি কেন্দ্রের পরীক্ষা এখন মাদারীপুরের রাজৈর উপজেলা এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চারটি উপকেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কেন্দ্রপ্রধান ও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

কোন কেন্দ্র কোথায় স্থানান্তর হলো:

ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপালগঞ্জের মূল কেন্দ্রগুলোর পরিবর্তে নির্ধারিত নতুন উপকেন্দ্রগুলো হলো:

গোপালগঞ্জ সদর (কেন্দ্র কোড-৭৭৪) : গোপালগঞ্জ সরকারি কলেজ (৬৭৫০) কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে মাদারীপুরের রাজৈর উপজেলার সরকারি রাজৈর গোপালগঞ্জ কপালী যুবক সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজে (৫৬৩০) [এইচএসসি সাপ্লিমেন্টারি উপকেন্দ্র-১ ]।

কাশিয়ানী (কেন্দ্র কোড-৭৭৫) : রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজ (৬৮৫০) কেন্দ্রের পরীক্ষা স্থানান্তর করা হয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা সরকারি কলেজে (৬৮৫১) [কেন্দ্র কোড-৭৫৯, এইচএসসি সাপ্লিমেন্টারি উপকেন্দ্র-২ ]।

কোটালীপাড়া (কেন্দ্র কোড-৭৭৭) : কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ (৬৮২৫) কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে মাদারীপুরের রাজৈর উপজেলার সরকারি রাজৈর কলেজে (৫৬০০) [কেন্দ্র কোড-৭৬১, এইচএসসি সাপ্লিমেন্টারি উপকেন্দ্র-৩ ]।

টুঙ্গিপাড়া (কেন্দ্র কোড-৭৭৬) ও মুকসুদপুর (কেন্দ্র কোড-৭৭৮) : টুঙ্গিপাড়া বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ (৬৭৫৯) এবং মুকসুদপুর সরকারি কলেজ (৬৯০০)—এই দুটি কেন্দ্রের পরীক্ষা একত্রে মাদারীপুরের রাজৈর উপজেলার শহীদ সরদার শাহজাহান উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে (৫৫০৪) [এইচএসসি সাপ্লিমেন্টারি উপকেন্দ্র-৪] অনুষ্ঠিত হবে।

সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুরের জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

উল্লেখ্য, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় যারা সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে তাদের দ্বিতীয়বার সেসব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছে সরকার।

এশিয়ার সেরা ১০ বিশ্ববিদ্যালয়

এশিয়ার সেরা ১০ বিশ্ববিদ্যালয়

বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনায় পছন্দের গন্তব্যের তালিকায় থাকে ইউরোপ, আমেরিকা কিংবা অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়। তবে মানসম্মত শিক্ষা, বিশ্বমানের গবেষণা এবং আন্তর্জাতিক কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ বিবেচনায় এশিয়াও এখন শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে; বিশেষ করে হংকং, চীন ও সিঙ্গাপুরের…

স্বপ্ন, সাহস ও নেতৃত্বের আসর

স্বপ্ন, সাহস ও নেতৃত্বের আসর

রাজধানীর কেআইবি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে তরুণদের নেতৃত্ব, ব্যক্তিগত দক্ষতা ও ক্ষমতায়নবিষয়ক আয়োজন ‘রাইজ অ্যাবাভ অল ১০ এক্স’। শুক্রবার (২৭ নভেম্বর) দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন প্রায় ৫ হাজার তরুণ-তরুণী। দশম সংস্করণের এই আয়োজনে এক ছাদের নিচে মিলিত হন বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় করপোরেট ব্যক্তিত্ব…

ইংরেজি চর্চা: ভুল বাক্যের সঠিক ব্যবহার

ইংরেজি চর্চা: ভুল বাক্যের সঠিক ব্যবহার

বিসিএস ভাইভায় নিজের পরিচয় ইংরেজিতে দিতে গিয়ে ছোটখাটো ভুলও আপনার ভাষাগত দক্ষতা ও আত্মবিশ্বাসে প্রভাব ফেলতে পারে। তাই পরিচিতিমূলক বক্তব্য দেওয়ার আগে বাক্য গঠন, শব্দচয়ন এবং ব্যাকরণ সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। সহজ ও শুদ্ধ ইংরেজিতে নিজেকে উপস্থাপন করাই এ ক্ষেত্রে সবচেয়ে ভালো কৌশল।

জনপ্রিয় টার্গেট

সৌদি আরবে সেনা মোতায়েন করল পাকিস্তান

গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ৫ কেন্দ্র স্থানান্তর

প্রকাশ: ০৪:১৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬