ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ার সেরা ১০ বিশ্ববিদ্যালয়

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৪৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

এশিয়ার উচ্চশিক্ষার এই অগ্রগতির চিত্র উঠে এসেছে কিউএসের সাম্প্রতিক র‍্যাঙ্কিংয়ে। চলতি মাসের শুরুতে প্রকাশিত ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ একাডেমিক সুনাম, গবেষণার প্রভাব, শিক্ষকপ্রতি গবেষণাপত্র, শিক্ষার পরিবেশ, আন্তর্জাতিক সম্পৃক্ততাসহ বিভিন্ন সূচক বিবেচনা করা হয়েছে। তালিকার শীর্ষ স্থান দখল করেছে হংকংয়ের ইউনিভার্সিটি অব হংকং। সেরা দশে জায়গা করে নিয়েছে চীন ও সিঙ্গাপুরের একাধিক বিশ্ববিদ্যালয়।

তালিকার প্রথম স্থানে রয়েছে হংকংয়ের ইউনিভার্সিটি অব হংকং। বিশ্ববিদ্যালয়টির সামগ্রিক স্কোর ১০০। একাডেমিক সুনামেও অর্জন করেছে পূর্ণ ১০০ পয়েন্ট। প্রতি গবেষণাপত্রে সাইটেশনের হার ৯৯ দশমিক ৪। গবেষণার মান, আন্তর্জাতিক পরিচিতি ও শিক্ষার পরিবেশে বিশ্ববিদ্যালয়টি এগিয়ে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের পিকিং ইউনিভার্সিটি। বেইজিংয়ে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির সামগ্রিক স্কোর ৯৯ দশমিক ৮। একাডেমিক সুনামে পূর্ণ ১০০ পয়েন্টের পাশাপাশি শিক্ষকপ্রতি গবেষণাপত্রের হার ৯৭ দশমিক ৩। গবেষণায় ধারাবাহিকতা ও শিক্ষার উৎকর্ষ প্রতিষ্ঠানটির অন্যতম শক্তি।

তৃতীয় স্থানে রয়েছে একই শহরের সিংহুয়া ইউনিভার্সিটি। এর সামগ্রিক স্কোর ৯৯ দশমিক ৭। একাডেমিক সুনামে ১০০ পয়েন্ট এবং প্রতি গবেষণাপত্রে সাইটেশনের হার ৯৮ দশমিক ১। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবননির্ভর শিক্ষায় প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক পরিচিতি রয়েছে।

চতুর্থ স্থানে রয়েছে সিটি ইউনিভার্সিটি অব হংকং। বিশ্ববিদ্যালয়টির সামগ্রিক স্কোর ৯৯ দশমিক ১। প্রতি গবেষণাপত্রে সাইটেশনের হার ৯৯ দশমিক ৮ এবং শিক্ষকপ্রতি গবেষণাপত্রের হার ৯৯ দশমিক ১। গবেষণার প্রভাব ও উৎপাদনশীলতায় প্রতিষ্ঠানটির অবস্থান বেশ শক্তিশালী।

পঞ্চম স্থানে রয়েছে দ্য চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং। এর সামগ্রিক স্কোর ৯৮ দশমিক ৯। একাডেমিক সুনামে পূর্ণ ১০০ পয়েন্ট অর্জনের পাশাপাশি প্রতি গবেষণাপত্রে সাইটেশনের হার ৯৯ দশমিক ৫।

নবম স্থানে যৌথভাবে রয়েছে দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি ও দ্য হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। উভয় প্রতিষ্ঠানের সামগ্রিক স্কোর ৯৮ দশমিক ৪। প্রথমটির একাডেমিক সুনাম ৯৯ দশমিক ৯ এবং দ্বিতীয়টির ১০০। গবেষণার মান ও আন্তর্জাতিক সুনাম ধরে রাখার ক্ষেত্রে প্রতিষ্ঠান দুটি নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছে।

ষষ্ঠ স্থানে রয়েছে চীনের সাংহাইয়ের ফুদান ইউনিভার্সিটি। এর স্কোর ৯৮ দশমিক ৭। একাডেমিক সুনামে পূর্ণ ১০০ পয়েন্ট এবং শিক্ষকপ্রতি গবেষণাপত্রের হার ৯২ দশমিক ৩।

একই স্কোর নিয়ে যৌথভাবে ষষ্ঠ স্থানে রয়েছে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস)। একাডেমিক সুনামে পূর্ণ ১০০ পয়েন্টের পাশাপাশি প্রতি গবেষণাপত্রে সাইটেশনের হার ৯৯ দশমিক ৮। আন্তর্জাতিক শিক্ষার্থী, গবেষণা ও কর্মসংস্থানের সুযোগ বিশ্বজুড়ে পরিচিতি রয়েছে প্রতিষ্ঠানটির।

অষ্টম স্থানে রয়েছে সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ)। এর স্কোর ৯৮ দশমিক ৫। একাডেমিক সুনামে ১০০ পয়েন্ট এবং প্রতি গবেষণাপত্রে সাইটেশনের হার ৯৯ দশমিক ৮। প্রযুক্তি, প্রকৌশল ও উদ্ভাবনী গবেষণায় বিশ্ববিদ্যালয়টির বিশেষ পরিচিতি রয়েছে।

র‍্যাঙ্কিংয়ে স্পষ্ট, এশিয়ার উচ্চশিক্ষা এখন আঞ্চলিক গণ্ডি পেরিয়ে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে। গবেষণার উৎকর্ষ, একাডেমিক সুনাম এবং আন্তর্জাতিক সংযোগ এই অগ্রযাত্রাকে আরও গতিশীল করছে।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর এই তালিকা হতে পারে উচ্চশিক্ষার গন্তব্য নির্বাচনের প্রাথমিক দিকনির্দেশনা। তবে শুধু র‍্যাঙ্কিং দেখে বিশ্ববিদ্যালয় নির্বাচন করা উচিত নয়। পছন্দের বিষয়, টিউশন ফি, বৃত্তি, জীবনযাত্রার ব্যয়, ভর্তির যোগ্যতা এবং স্নাতক শেষে কর্মসংস্থানের সুযোগও বিবেচনায় রাখা প্রয়োজন।

সঠিক পরিকল্পনা আর প্রস্তুতি থাকলে এশিয়ার এসব বিশ্ববিদ্যালয় হতে পারে আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সম্ভাবনাময় ঠিকানা।

অন্বয় দেবনাথের ডায়ানা অ্যাওয়ার্ড জয়

অন্বয় দেবনাথের ডায়ানা অ্যাওয়ার্ড জয়

ছোটবেলায় গ্রামের স্কুলে বিজ্ঞান পড়লেও ব্যবহারিক শিক্ষা নেওয়ার সুযোগ পাননি অন্বয় দেবনাথ। বিদ্যালয়ে বিজ্ঞানাগার থাকলেও ছিল না প্রয়োজনীয় যন্ত্রপাতি। পরে ঢাকায় এসে নিয়মিত ব্যবহারিক ক্লাসের সুযোগ পান। তখনই তাঁর মনে প্রশ্ন জাগে, বিজ্ঞান শেখার সুযোগ শহর ও গ্রামে ভিন্ন হবে কেন। সেই ভাবনা থেকে…

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি: স্বপ্নবুননের প্রথম দিন

নতুন স্বপ্ন আর সম্ভাবনার হাতছানি নিয়ে বিশ্ববিদ্যালয়জীবন শুরু করলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফল ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীরা। তাঁদের বরণ করে নিতে ২৭ নভেম্বর ২০২৬, এলিট কনভেনশন হলে আয়োজন করা হয় সেন্ট্রাল ওরিয়েন্টেশন অনুষ্ঠান। বর্ণিল এই আয়োজনে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের…

উত্তরা ইউনিভার্সিটিতে ভর্তি মেলা

উত্তরা ইউনিভার্সিটিতে ভর্তি মেলা

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, শিক্ষার পরিবেশ, একাডেমিক সুযোগ-সুবিধা এবং সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের সরাসরি ধারণা দিতে ‘ফিউচার ইজ ইয়োর্স’ প্রতিপাদ্যে ১৬ দিনব্যাপী এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার (স্প্রিং ২০২৭) শুরু করেছে উত্তরা ইউনিভার্সিটি।

জনপ্রিয় টার্গেট

এশিয়ার সেরা ১০ বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১০:৪৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬