আজ রোববার বিকেলে জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আব্দুর রূপ উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদীপুর গ্রামের মৃত আয়াজ আলীর ছেলে। তিনি স্থানীয়ভাবে ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাঙারি ব্যবসা করে আসছিলেন। গত শুক্রবার বিকেলের পর তাঁকে আর কেউ দেখতে পাননি। আজ রোববার দুপুরে স্থানীয়রা তাঁর খোঁজে তিনি যে ঘরে থাকতেন, সেখানে গেলে পচা গন্ধ পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ওই ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন বলেন, মরদেহ উদ্ধার করে উপজেলা মরচুয়ারিতে রাখা হয়েছে। সোমবার ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যু। তিনি একজন বৃদ্ধ লোক।

দৈনিক টার্গেট 



























