ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএমইউতে সামুদ্রিক মৎস্যসম্পদ ও সুনীল অর্থনীতি নিয়ে আন্তর্জাতিক সেমিনার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
  • ২১ বার পঠিত হয়েছে

‘সাসটেইনেবল মেরিন ফিশারিজ অ্যান্ড ব্লু ইকোনমি অব বাংলাদেশ’ শীর্ষক এ আয়োজনে আন্তর্জাতিক সেমিনারের পাশাপাশি জব ফেয়ার ও পোস্টার প্রেজেন্টেশনের আয়োজন করা হয়।

সেমিনারে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। মেরিটাইম বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার প্রসার ঘটিয়ে দক্ষ জনবল তৈরি এবং নতুন জ্ঞান উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়টিকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশনস) রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। উদ্বোধনী অধিবেশনের সমাপনী বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল এম নিয়ামত এলাহি।

সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ইনচার্জ) ড. মো. খালেদ কনক।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রবি ফোটেদার, চীনের ন্যাশনাল ওশান টেকনোলজি সেন্টারের (এনওটিসি) উপপরিচালক অধ্যাপক ড. তেং শিন এবং থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির রিসার্চ অ্যাসোসিয়েট প্রফেসর ড. রাম সি. ভুজেল।

দিনব্যাপী সেমিনারে তিনটি সমান্তরাল কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে চীন, অস্ট্রেলিয়া ও থাইল্যান্ডের বিশেষজ্ঞদের পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের গবেষকেরা প্রবন্ধ উপস্থাপন করেন।

অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বিএমইউর সাবেক উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, ওয়ার্ল্ডফিশের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ড. এ টি এম ফারুক-উল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, বিএমইউর সহযোগী অধ্যাপক ড. মারিয়া জামান এবং মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক ড. মো. আব্দুল্লাহ আল মামুন। অধিবেশনে সেশন চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন বিএমইউর ফ্যাকাল্টি অব শিপিং অ্যাডমিনিস্ট্রেশনের ডিন কমডোর মো. আতিকুর রহমান।

আলোচনায় সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা, মেরিন স্পেশাল প্ল্যানিং, সুনীল অর্থনীতির সম্ভাবনা ও চ্যালেঞ্জ, ব্লু টেকনোলজি এবং সামুদ্রিক পণ্যের বাজারজাতকরণের বিভিন্ন দিক উঠে আসে। পাশাপাশি টেকসই মৎস্যসম্পদ উন্নয়নে বিএমইউর ভূমিকা নিয়েও আলোচনা করেন বক্তারা।

সেমিনারে অংশগ্রহণের জন্য দেশি-বিদেশি বিশেষজ্ঞদের ধন্যবাদ জানান বিএমইউর ফ্যাকাল্টি অব আর্থ অ্যান্ড ওশান সায়েন্সের ডিন কমডোর মো. মিনারুল হক। অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেমিনারে অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা আশা প্রকাশ করেন, সামুদ্রিক সম্পদের সংরক্ষণ ও উৎপাদনশীলতা বৃদ্ধি, টেকসই ব্যবস্থাপনা এবং মেরিন স্পেশাল প্ল্যানিংয়ে দক্ষ জনবল তৈরির মাধ্যমে দেশের সুনীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে বিএমইউ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ক্ষেত্রে দেশি-বিদেশি মেরিটাইম-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতাও গুরুত্বপূর্ণ বলে তাঁরা মত দেন।

রাঙামাটিতে যমুনা ব্যাংকের ১১৮তম উপশাখা উদ্বোধন

রাঙামাটিতে যমুনা ব্যাংক পিএলসির ১১৮ তম উপশাখা উদ্বোধন করা হয়েছে। ‘আস্থা, সেবা ও অগ্রগতি’ স্লোগানকে সামনে রেখে আধুনিক ব্যাংকিং সেবা গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উপশাখা চালু করেছে ব্যাংকটি।

রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘গ্রী বিজনেস মিট-২০২৭’

বিশ্বের অন্যতম শীর্ষ এয়ারকন্ডিশনার ব্র্যান্ড গ্রী-র ব্যবসায়িক অংশীদারদের নিয়ে দিনব্যাপী ‘গ্রী বিজনেস মিট-২০২৭’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এই সম্মেলনে দেশের সব ব্যবসায়িক অংশীদার ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

পাবনায় নাবিল গ্রুপের ‘পার্টনারস মিট’ অনুষ্ঠিত

পাবনায় ডিলার, পরিবেশক ও ব্যবসায়িক অংশীদারদের নিয়ে পার্টনারস মিট আয়োজন করেছে নাবিল গ্রুপ। গতকাল শনিবার পাবনার রত্নদ্বীপ রিসোর্টে ‘সাফল্যের সঙ্গে আগামীর পথে’ প্রত্যয় নিয়ে এ আয়োজন করা হয়। এতে পাবনা ও আশপাশের এলাকার ব্যবসায়িক অংশীদাররা অংশ নেন।

জনপ্রিয় টার্গেট

শিল্পকলার নতুন ডিজি শিবলী, ৭ পরিচালক নিয়োগ

বিএমইউতে সামুদ্রিক মৎস্যসম্পদ ও সুনীল অর্থনীতি নিয়ে আন্তর্জাতিক সেমিনার

প্রকাশ: ১২:০১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬