ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্বিবেচনার আহ্বান অ্যামনেস্টির

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

সংস্থাটি জানায়, আগের ১২ হাজার ৫০০ টাকা থেকে ন্যূনতম মজুরি বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হলেও তা শ্রমিকদের প্রত্যাশা ও দাবির তুলনায় অনেক কম। পোশাকশ্রমিকেরা প্রাথমিকভাবে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানিয়েছিলেন। খাদ্য, বাড়িভাড়া, যাতায়াত ও চিকিৎসার ব্যয় ক্রমাগত বাড়তে থাকায় নতুন মজুরিতেও অনেক শ্রমিকের পক্ষে মৌলিক চাহিদা পূরণ করা কঠিন হবে।

অ্যামনেস্টি বলেছে, শ্রমিকদের ন্যায্য মজুরি দাবি করার অধিকার রয়েছে। তাঁদের এমন মজুরি দিতে হবে, যা দিয়ে তাঁরা নিজেদের পাশাপাশি পরিবারের সদস্যদের প্রয়োজনীয় ব্যয় মেটাতে পারেন।

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে কয়েক সপ্তাহের বিক্ষোভের পর শ্রমিক ও ট্রেড ইউনিয়ন নেতাদের গ্রেপ্তার ও হয়রানির ঘটনায়ও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। পোস্টে বলা হয়, চলতি মাসের শুরুর দিকে অন্তত সাতজন পোশাকশ্রমিক ও শ্রমিক প্রতিনিধি গ্রেপ্তারের পর ২০ নভেম্বর আরও দুই ট্রেড ইউনিয়ন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শান্তিপূর্ণ সমাবেশ, সংগঠন করা এবং যৌথ দর-কষাকষির অধিকার চর্চার কারণে শ্রমিকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

অ্যামনেস্টি বাংলাদেশ সরকারকে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়া কিংবা বেশি মজুরির দাবিতে সংগঠিত হওয়ার কারণে শ্রমিক ও ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের গ্রেপ্তার, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে।

সংস্থাটি আরও বলেছে, কোথাও সহিংসতার ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শান্তিপূর্ণ বিক্ষোভকারী ও সহিংসতায় জড়িত ব্যক্তিদের মধ্যে পার্থক্য করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেকোনো ধরনের বলপ্রয়োগ আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

পোস্টে অ্যামনেস্টি আরও জানায়, সরকারকে নিশ্চিত করতে হবে যে, ন্যূনতম মজুরি হবে ন্যায্য, বৈষম্যহীন এবং প্রকৃত জীবনযাত্রার ব্যয়ের ভিত্তিতে নির্ধারিত। একই সঙ্গে শ্রমিকদের সংগঠিত হওয়া, শান্তিপূর্ণ প্রতিবাদ এবং যৌথ দর-কষাকষির অধিকার সুরক্ষার পাশাপাশি এসব অধিকার চর্চার কারণে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করতে হবে।

একনেকে ১০ প্রকল্পে ২৪ হাজার ১১০ কোটি টাকার অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

বাংলাদেশ, ভারতসহ কয়েকটি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। উৎপাদন ও শিল্প খাতে অতিরিক্ত সক্ষমতা এবং অতিরিক্ত উৎপাদনের অভিযোগে ‘সেকশন ৩০১’ আইনের আওতায় তদন্তের পর এসব শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে…

‘এমডি অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন ওয়ালটন প্লাজার মোহাম্মদ রায়হান

ইলেকট্রনিকস পণ্য বিক্রি ও গ্রাহকসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’ পেয়েছেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রায়হান। তাঁকে ‘চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)/ম্যানেজিং ডিরেক্টর (এমডি) অব দ্য ইয়ার (ইলেকট্রনিকস) ২০২৬’ ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়েছে।

জনপ্রিয় টার্গেট

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্বিবেচনার আহ্বান অ্যামনেস্টির

প্রকাশ: ১২:১৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬