ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চালের উদ্বৃত্ত উৎপাদন নিয়ে বিপাকে ভারত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

চালের উদ্বৃত্ত উৎপাদন নিয়ে বিপাকে ভারত

ভারত এখন উদ্বৃত্ত চালের উৎপাদন নিয়ে ভালোমতোই বিপাকে পড়েছে। ছবি: এএফপি

একসময় নিজ জনগণের খাদ্যচাহিদা মেটাতেই হিমশিম খেত ভারত। ১৯৬৫ সালে অপর্যাপ্ত ফসল উৎপাদনের কারণে নাগরিকদের সপ্তাহে এক দিন রাতের খাবার না খাওয়ার আহ্বান জানিয়েছিল সরকার। অথচ কয়েক দশকের ব্যবধানে সেই ভারতই বিশ্বের অন্যতম বৃহৎ চাল উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। এখন দেশটির চাল উৎপাদন এতটাই বেড়েছে যে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পরও বিপুল পরিমাণ চাল উদ্বৃত্ত থাকছে। এর বড় অংশ রপ্তানি করা হলেও উৎপাদন ও মজুতের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে সরকার।

কৃষিবিজ্ঞানে অগ্রগতি এবং কয়েক দশক ধরে চালু থাকা সরকারি ভর্তুকি এই উৎপাদন বৃদ্ধির প্রধান ভিত্তি। তবে এই সাফল্য এখন ভারতের অর্থনীতির জন্য নতুন বোঝা হয়ে দাঁড়িয়েছে। বিদেশে রপ্তানি হওয়া চালের পেছনেও সরকারি ভর্তুকি ব্যয় হচ্ছে। ফলে ভারতীয় করদাতাদের অর্থে বিদেশি ভোক্তারাও সুবিধা পাচ্ছেন বলে উদ্বেগ বাড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসনে।

কৃষি অর্থনীতিবিদ এবং কৃষিপণ্যের মূল্য নির্ধারণে সরকারের সাবেক উপদেষ্টা অশোক গুলাটি বলেন, ‘বাস্তবে আমরা করদাতাদের অর্থ দিয়ে বিদেশি ভোক্তাদের ভর্তুকি দিচ্ছি।’ তাঁর মতে, ভারতের উদ্বৃত্ত চাল আন্তর্জাতিক বাজারে এমন দামে বিক্রি করা হচ্ছে, যা প্রতিযোগী দেশগুলোর পণ্যের দামকে টেক্কা দিচ্ছে।

এল নিনোর প্রভাবে বৃষ্টিপাত কম হওয়ায় ২০২৬-২৭ অর্থবছরে ভারতে চালের উৎপাদন কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে পর্যাপ্ত মজুত থাকায় যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) পূর্বাভাস দিয়েছে, আগামী দুই বছরেও ভারতের চাল রপ্তানি বাড়বে। ২০২৫-২৬ অর্থবছরে ভারতে রেকর্ড ১৫ কোটি ৪০ লাখ টন চাল উৎপাদিত হয়েছে। অথচ ১৪০ কোটি মানুষের দেশটিতে অভ্যন্তরীণ চাহিদা মাত্র ১০ কোটি ৭ লাখ টন। অর্থাৎ উৎপাদনের তুলনায় চাহিদা অনেক কম।

গত এক দশকে ভারতের চাল উৎপাদন ৫০ শতাংশ বেড়েছে। এর পেছনে বড় ভূমিকা রেখেছে নতুন জাতের ধান, যা বন্যাপ্রবণ পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় নির্ভরযোগ্যভাবে চাষাবাদের সুযোগ তৈরি করেছে। ভারতে চাল উৎপাদন বৃদ্ধির ভিত্তি তৈরি হয় ১৯৬০-এর দশকের মাঝামাঝি চালু হওয়া কেন্দ্রীয় সরকারের ভর্তুকি ব্যবস্থার মাধ্যমে। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্যের (এমএসপি) ওপর অতিরিক্ত অর্থ বা বোনাস দেওয়া শুরু করে। এতে কৃষকদের কাছে ধান চাষ আরও লাভজনক হয়ে ওঠে এবং উৎপাদন আরও বেড়ে যায়।

ভারতের চালের উদ্বৃত্ত শুধু দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতেই চাপ তৈরি করছে না, আন্তর্জাতিক বাজারেও প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে বিরোধ বাড়াচ্ছে। থাইল্যান্ড, ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের মতো চাল উৎপাদনকারী দেশগুলো ভারতের ভর্তুকি এবং কম দামে চাল রপ্তানি নিয়ে অসন্তোষ প্রকাশ করছে।

ভারতের ভর্তুকি ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার প্রতিবছর চালের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করে। এ মূল্য নির্ধারণে শ্রমিকের মজুরি, সারসহ কৃষি উপকরণের খরচ বিবেচনা করা হয়। এর মাধ্যমে কৃষকদের ধান চাষে উৎসাহিত করা হয়। পাশাপাশি অনেক রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের নির্ধারিত মূল্যের ওপর অতিরিক্ত বোনাস দেয়। ফলে কৃষকেরা ধান চাষে আরও বেশি লাভের সুযোগ পান।

তবে এসব বোনাসের কারণে চালের অতিরিক্ত উৎপাদন বাড়ছে। একই সঙ্গে তেলবীজ ও ডালের মতো ফসলের চাষ কমে যাচ্ছে। অথচ ভারতের এসব পণ্য বিদেশ থেকে আমদানি করতে হয়। ভারতের কেন্দ্রীয় খাদ্য মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, চাল উৎপাদনকারী রাজ্যগুলো এখনো কেন্দ্রীয় সরকারের কাছে আরও বেশি চাল কেনার জন্য চাপ দিচ্ছে। তিনি পরিস্থিতিকে ‘হতাশাজনক’ বলে বর্ণনা করেন।

গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে ‘ডাম্পিংয়ের’ অভিযোগ তোলেন। তাঁর অভিযোগ, ভারত উৎপাদন খরচের চেয়ে কম দামে চাল বিক্রি করে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় অন্য দেশগুলোকে ক্ষতিগ্রস্ত করছে।

অন্যদিকে, ২০২৫ সালে থাইল্যান্ড ভারতের ও ভিয়েতনামের সঙ্গে সহযোগিতার আহ্বান জানায়, যাতে আন্তর্জাতিক বাজারে চালের দাম আরও কমে না যায়। গত অক্টোবরে ব্যাংকক জানায়, ভারতের বিপুল চালের মজুত থাইল্যান্ডের রপ্তানিকারকদের ওপর চাপ সৃষ্টি করছে। নভেম্বরের মাঝামাঝি সময়ে থাইল্যান্ডের প্রতি টন চালের দাম ছিল প্রায় ৪৯৭ ডলার। এর তুলনায় ভারতীয় চাল প্রতি টনে প্রায় ১১০ ডলার কম দামে বিক্রি হচ্ছে।

আগে ভারতের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের পাঞ্জাব ও হরিয়ানার মতো রাজ্যগুলোতে মূলত ধান উৎপাদন হতো। নতুন জাতের ধান বন্যাপ্রবণ পূর্ব ভারতের কৃষি উৎপাদনে বড় পরিবর্তন এনেছে। বিহার রাজ্যের কৃষক চন্দ্রমোহন যাদবের বাড়ি সিসোনি গ্রামে। গ্রামটি কোসি নদীর কাছে অবস্থিত। ভয়াবহ বন্যার কারণে নদীটি ‘দুঃখের নদী’ নামে পরিচিত।

চন্দ্রমোহন যাদব বলেন, ‘এমন অনেক বছর গেছে, যখন নিজেদের পরিবারের খাবারের জন্য পর্যাপ্ত চালও উৎপাদন করতে পারিনি। কখনো কখনো বন্যায় আমাদের পুরো ফসল নষ্ট হয়ে যেত। এখন আমরা নিজেদের খাওয়ার প্রয়োজনের চেয়েও বেশি চাল উৎপাদন করছি।’

গত ১৫ বছরে বিহারে চালের উৎপাদন ১৮২ শতাংশ বেড়ে ২০২৫-২৬ অর্থবছরে ৮৭ লাখ ৫০ হাজার টনে পৌঁছেছে। প্রতিবেশী ওডিশা রাজ্যে একই সময়ে উৎপাদন ৫০ শতাংশ বেড়ে ১ কোটি ২০ লাখ ২০ হাজার টনে দাঁড়িয়েছে। সরকারি প্রতিষ্ঠান আইসিএআর-সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বিজ্ঞানী রামেশ্বর সাহ বলেন, গবেষকেরা এখন এমন ধানের জাত উদ্ভাবনের চেষ্টা করছেন, যা একই সঙ্গে বন্যা ও খরা সহ্য করতে পারবে। এতে অনিয়মিত মৌসুমি বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল কৃষকেরা উপকৃত হবেন।

দুইজন বিজ্ঞানী ও দুইজন সরকারি কর্মকর্তার দেওয়া হিসাব অনুযায়ী, নতুন জাতের ধান আগামী পাঁচ বছরে ভারতের মোট উৎপাদনে অন্তত আরও ১ কোটি টন চাল যুক্ত করতে পারে। সরকারের শীর্ষস্থানীয় নীতিনির্ধারণী সংস্থা নীতি আয়োগের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩৬ সাল নাগাদ ভারতে চালের মোট উৎপাদন বেড়ে ১৭ কোটি ১০ লাখ টনে পৌঁছাতে পারে। কিন্তু একই সময়ে দেশটির অভ্যন্তরীণ চাহিদা বাড়লেও তা ১১ কোটি টনের বেশি হবে না।

অর্থাৎ উৎপাদন ও চাহিদার মধ্যকার ব্যবধান আগামী বছরগুলোতে আরও বাড়তে পারে।

চালের ক্রমবর্ধমান উদ্বৃত্ত সামাল দিতে ভারত সরকার কিছু চাল ইথানল উৎপাদনে ব্যবহারের নির্দেশ দিয়েছে। তবে এরপরও সরকারি গুদামে চালের মজুত বাড়ছে। গত ১ অক্টোবর সরকারি গুদামে চালের মজুত রেকর্ড ৫ কোটি ৫৪ লাখ ৭০ হাজার টনে পৌঁছেছে। সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় এই মজুত চার গুণেরও বেশি।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান গত ২৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারকে একটি চিঠি দেন। এতে তিনি গত বছর সরকারি সংস্থাগুলোর কেনা ৬ লাখ টন চাল স্থানীয় গুদাম থেকে সরিয়ে অন্য গুদামে নেওয়ার অনুরোধ জানান। তিনি সতর্ক করে বলেন, এসব চাল সরানো না হলে নতুন মৌসুমের ধান কেনায় বিলম্ব হতে পারে। এতে কৃষকদের মধ্যে ‘অস্থিরতা’ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, ওডিশার কটকের বেসরকারি চালকল মালিক নবীন আগরওয়াল জানিয়েছেন, সরকারি সংস্থাগুলো আগে কেনা চাল নিয়ে না যাওয়ায় তাদের গুদামে নতুন চাল রাখার জায়গা নেই।

ভারতের কৃষি খাতের সঙ্গে কর্মজীবী মানুষের ৪০ শতাংশের বেশি যুক্ত। ফলে কৃষকদের ভর্তুকি কমানোর যেকোনো উদ্যোগের বিরোধিতা করছেন তারা। ২০২০ ও ২০২১ সালে কেন্দ্রীয় সরকারের কৃষি আইনবিরোধী আন্দোলনের সময় কৃষকেরা আশঙ্কা করেছিলেন, নতুন আইন কার্যকর হলে ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে। ব্যাপক আন্দোলনের মুখে ২০২১ সালের নভেম্বরে সরকার আইনগুলো প্রত্যাহার করতে বাধ্য হয়।

কেন্দ্রীয় সরকার নিজের ভর্তুকি ব্যবস্থা পরিবর্তনে অনিচ্ছুক। তাই রাজ্য সরকারগুলোর দেওয়া অতিরিক্ত বোনাস বন্ধ করার চেষ্টা করছে। তবে এ উদ্যোগে তেমন অগ্রগতি হয়নি। কারণ, রাজ্য সরকারগুলো আশঙ্কা করছে, কৃষকদের এই আর্থিক সুবিধা বন্ধ করলে নির্বাচনে তাদের বিরুদ্ধে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হতে পারে।

গত দুই বছরে ভারতের কেন্দ্রীয় খাদ্য মন্ত্রণালয় তিনবার অর্থ মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়ে রাজ্য সরকারগুলোর অতিরিক্ত বোনাস দেওয়ার ব্যবস্থা বন্ধ করার অনুরোধ জানিয়েছে। সরকারের তিনটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

গত ৯ জানুয়ারি পাঠানো একটি চিঠি রয়টার্সের হাতে এসেছে। এতে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় বিভাগ রাজ্যগুলোকে জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে কৃষি প্রণোদনা নির্ধারণের আহ্বান জানিয়েছে। পাশাপাশি অন্যান্য ফসলের উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, পানির ওপর অতিমাত্রায় নির্ভরশীল ধান চাষের কারণে ভারতের ভূগর্ভস্থ পানির সম্পদের ওপর চাপ বাড়ছে।

অন্যদিকে, একই সময়ে চাল রপ্তানি করে ভারতের আয় হয়েছে ১২০০ কোটি ডলার। বিশেষজ্ঞরা বলছেন, তেলবীজ ও ডালের তুলনায় ধান চাষে বেশি সার প্রয়োজন হয়। ফলে চালের উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে সারের পেছনে সরকারের ভর্তুকির ব্যয়ও বাড়ছে। ভারতের সার মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে সার খাতে সরকারের ভর্তুকির পরিমাণ ৩ লাখ কোটি রুপি বা ৩১৮০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। এক দশক আগের তুলনায় এই ব্যয় হবে চার গুণ।

এদিকে, ২০২৫ সালের সেপ্টেম্বর এবং ২০২৬ সালের মার্চ মাসেও কেন্দ্রীয় খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা রাজ্যগুলোর খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে চালের অতিরিক্ত বোনাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সরকারের চারটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

পরামর্শক প্রতিষ্ঠান বিগমিন্টের কৃষিবিষয়ক ব্যবসা বিভাগের প্রধান অভিষেক গোভিলকার বলেন, রাজ্য কর্মকর্তাদের এই বোনাস বন্ধ করতে রাজি করানো সহজ হবে না। তিনি বলেন, ‘রাজ্য সরকারগুলো নির্বাচনে জেতার হাতিয়ার হিসেবে বোনাস ব্যবহার করে। ফলে সরকারের পক্ষে লাগামহীন ব্যয় নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে।’

সব মিলিয়ে, ভারতের চাল উৎপাদনে বিপ্লব দেশটিকে বিশ্বের অন্যতম প্রধান চাল রপ্তানিকারক দেশে পরিণত করলেও সেই সাফল্য এখন নতুন অর্থনৈতিক ও কৃষি সংকট তৈরি করছে। একদিকে বিপুল উদ্বৃত্ত চালের জন্য ভর্তুকি ও সংরক্ষণ ব্যয় বাড়ছে, অন্যদিকে ডাল ও তেলবীজের মতো প্রয়োজনীয় কৃষিপণ্য আমদানি করতে হচ্ছে বিপুল অর্থ ব্যয় করে। এর সঙ্গে যুক্ত হয়েছে ভূগর্ভস্থ পানির ওপর চাপ, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগীদের অসন্তোষ এবং কেন্দ্র ও রাজ্য সরকারের রাজনৈতিক বিরোধ।

সবচেয়ে বড় সমস্যা হলো, কেন্দ্রীয় সরকার উৎপাদন কমাতে চাইলেও রাজ্য সরকারগুলো কৃষকদের ভোট হারানোর আশঙ্কায় অতিরিক্ত বোনাস বন্ধ করতে রাজি নয়। ফলে যে ভর্তুকি একসময় ভারতের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার হাতিয়ার ছিল, সেটিই এখন সরকারের ব্যয় ও কৃষিনীতি নিয়ন্ত্রণের বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

তেলের যুগ পেরিয়ে বিশ্ব এখন ‘বিদ্যুতের যুগে’ প্রবেশ করেছে: আইইএর প্রধান

বিশ্ব কয়লা, তেল ও গ্যাস-নির্ভর জ্বালানির যুগ পেরিয়ে এখন দৃঢ়ভাবে ‘বিদ্যুতের যুগে’ প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) নির্বাহী পরিচালক ফাতিহ বিরল। তাঁর মতে, আগামী এক দশকে বিশ্বে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা গত এক দশকের তুলনায় দ্বিগুণের বেশি বাড়বে।

জনপ্রিয় টার্গেট

চালের উদ্বৃত্ত উৎপাদন নিয়ে বিপাকে ভারত

প্রকাশ: ১২:২৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬