ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেটে ভারত-পাকিস্তান ‘শত্রু’, ফুটবলে তা নয়

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

ঢাকার জাতীয় স্টেডিয়ামে গতকাল ভারত-পাকিস্তান সাফ ফাইনালের পর যা দেখা গেল, তাতেই ক্রিকেট আর ফুটবলের মধ্যে পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। ১০০-এর বেশি দল আইসিসির স্ট্যাটাস পেলেও টেস্ট খেলে কেবল ১২ দল। অর্থাৎ পূর্ণ সদস্যের মর্যাদা পেয়েছে ১২ দল। এই গুটিকয়েক দলের মধ্যে ভারত আবার দেখায় দাদাগিরি। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ‘তিন মোড়ল’ নামে পরিচিতি পেলেও আসল নাটাই ভারতের হাতেই। ১৫০ কোটি জনসংখ্যার দেশ ভারত ক্রিকেটে যেমন অনেক বিনিয়োগ করে থাকে, তেমনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) লভ্যাংশও বেশি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাও (আইসিসি) ভারতের কথায় ওঠে-বসে। আইসিসিকে তাই অনেকে ব্যঙ্গ করে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলে সম্বোধন করেন।

আইসিসিতে ভারতের দাপটের কারণে তাদের মুখের ওপর কেউ কিছু বলতে পারে না। এমনকি প্রতিবাদ করেও কোনো লাভ হয় না। টুকটাক খেলোয়াড় ও দলকে শাস্তি দেওয়ার বাইরে আইসিসি কিছুই করতে পারে না। আর ২০২৪ থেকে শুরু করে এখনো ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রধানের চেয়ারে বসে আছেন জয় শাহ। কদিন আগে ফের তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই জয় শাহ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে। অমিতের দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হাতে ভারতের কেন্দ্রীয় শাসনব্যবস্থা। মাঠের ক্রিকেটে তাই রাজনৈতিক বিষয়গুলো মুখ্য হয়ে ওঠে। টস কিংবা ম্যাচের পর দুই দলের অধিনায়ক, খেলোয়াড়েরা একে অপরের সঙ্গে করমর্দন করেন না। হারের পর রানার্সআপ দলকে সান্ত্বনা দেওয়া তো দূর কী বাত।

রাজনৈতিক শত্রুতার কারণে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ হচ্ছে না ২০১৩ সাল থেকে। এমনকি দুই দেশ আগামী ২০২৭ পর্যন্ত যেসব আইসিসি টুর্নামেন্টের আয়োজক, সেখানে এক দল অপর দেশে যাবে না। একারণেই চলে আসে ‘হাইব্রিড মডেলে’র প্রসঙ্গ। এমনকি নিরপেক্ষ ভেন্যুতেও দেখা যায় বৈরিতার প্রতিচ্ছবি। যেমন দুবাইয়ে ২০২৫ এশিয়া কাপের সময় ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা হাত তো মেলাননি। এমনকি সূর্যকুমার যাদব, অভিষেক শর্মারা ট্রফি ছাড়াই উদযাপন করেছিলেন। কারণ, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসিন নাকভি একজন পাকিস্তানি। তিনি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও। রাজনৈতিক মদদপুষ্ট ব্যক্তিরা ক্রিকেট প্রশাসনের দায়িত্বে থাকায় খেলোয়াড়ি চেতনা হারিয়ে যায়। আসল সৌন্দর্যটাই নষ্ট হয়।

ক্রিকেটে ভারত যতই দাদাগিরি দেখাক, ফুটবলে সেটা করার সুযোগ নেই। কারণ, ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সবকিছু কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। ক্রিকেট হাতেগোনা কয়েকটা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকলেও ফিফা ফুটবলের প্রসার ঘটাচ্ছে। বিশ্বকাপ ফুটবলের সময় পুরো বিশ্ব বিশ্বকাপ উন্মাদনায় মেতে ওঠে। এমনকি এশিয়ার আঞ্চলিক সংস্থা এশিয়ান ফুটবল ফেডারেশনও (এসিসি) যথেষ্ট কঠোর। একারণে ২০২৫ সালের আগস্টে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশে আসার কথা থাকলেও দুই দেশের রাজনৈতিক শীতলতার কারণে দফায় দফায় সেটা ব্যাহত হচ্ছে। অথচ এই সময়ে দুইবার ভারতীয় ফুটবল দল বাংলাদেশ সফর করেছে। গত বছর জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের সেই ম্যাচে ভারতকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। এবার ভারত ঢাকায় এসে রেকর্ড দশবার সাফ জিতে নিল।

বাংলাদেশও স্বাগতিক হিসেবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপকে দারুণ আতিথেয়তা দিয়েছে। হামজা চৌধুরী-শমিত সোম-ফারহান আলী ওয়াহিদরা দলকে ফাইনালে তুলতে না পারায় দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে স্বাভাবিকভাবেই হতাশা কাজ করেছে। তবে গতকাল ভারত-পাকিস্তান ফাইনালে ১০ হাজার দর্শক দেখা গেছে। সবচেয়ে বড় দৃশ্য দেখা গেছে ভারত-পাকিস্তানের মাঠের বাইরের বৈরিতা অন্তত ফুটবল ম্যাচে আসে না। ভারতকে যেমন পাকিস্তান গার্ড অব অনার দিয়েছে, এমনকি রানার্সআপ পাকিস্তানকেও সান্ত্বনা দিয়েছেন ভারতীয় ফুটবলাররা।

ভারতীয় ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি

ভারতীয় ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি

ব্রারের এই আচরণ আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড় সহায়তাকারীদের আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘন করেছে। আন্তর্জাতিক ম্যাচে কোনো ব্যাটার আউট হওয়ার পর তাঁকে অপমানিত করা কিংবা উসকানিমূলক আচরণের মাধ্যমে আক্রমণাত্মক প্রতিক্রিয়া সৃষ্টির বিষয়টি এই ধারায় নিষিদ্ধ।

আইপিএল নিলামের আগে মোস্তাফিজের দুঃসংবাদ

আইপিএল নিলামের আগে মোস্তাফিজের দুঃসংবাদ

২০২৬ আইপিএলে মোস্তাফিজুর রহমানকে রেকর্ড ১২ কোটি ২৯ লাখ টাকায় কিনেও কলকাতা নাইট রাইডার্স বাদ দিয়েছিল। তাতে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। এবার আইপিএল নিলামের আগেই তাঁকে ছেড়ে দেয় কলকাতা।

আফগানিস্তানকে হারিয়ে সিরিজ জিতল জিম্বাবুয়ে

শারজায় আফগানিস্তানকে ৫৭ রানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে জিম্বাবুয়ে। প্রথম টেস্ট ড্র হওয়ার পর দ্বিতীয় ম্যাচে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে সফরকারীরা। চতুর্থ ইনিংসে ৪১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৬০ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। এতে, ১–০ ব্যবোনে সিরিজ জিতে জিম্বাবুয়ে।

জনপ্রিয় টার্গেট

ক্রিকেটে ভারত-পাকিস্তান ‘শত্রু’, ফুটবলে তা নয়

প্রকাশ: ১২:২৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬