ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যূনতম মজুরি ১৫,৮০০ টাকার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২,০০০

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৫৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

গতকাল সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় প্রায় পৌনে ৯ ঘণ্টার দীর্ঘ আলোচনা ও দুই দফা সংশোধনের পর উভয় পক্ষ এই পাল্টাপাল্টি প্রস্তাব দেয়। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই সভাটি মুলতবি করা হয়েছে।

মুলতবি হওয়া এই সভা আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। মজুরি বোর্ড, পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ এবং একাধিক শ্রমিক নেতার সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে।

মজুরি বোর্ড সূত্রে জানা যায়, বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে সোমবার বেলা পৌনে ১২টায় সভা শুরু হয়ে কয়েক দফা বিরতি দিয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলে।

সভার শুরুতে মালিকপক্ষ ন্যূনতম ১৫ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয়। এর আগে গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা মজুরি দাবি করেছিল। সোমবারের সভায় দীর্ঘ যুক্তিতর্কের একপর্যায়ে উভয় পক্ষই প্রস্তাব সংশোধনে রাজি হয়। সন্ধ্যার পর শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার ৩২ হাজার টাকার পরিবর্তে ২২ হাজার টাকার প্রস্তাব দেন এবং মালিকপক্ষ দুই দফায় সংশোধন করে ১৫ হাজার ৮০০ টাকার চূড়ান্ত প্রস্তাব জমা দেয়।

মজুরি নির্ধারণে কী কী বিষয় বিবেচনা করা হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি বলেন, ‘আমরা মূল্যস্ফীতি, শ্রমিকদের ওপর কতজন নির্ভরশীল, মালিকদের সক্ষমতা—বিশেষ করে ছোট ও মাঝারি শিল্পগুলোর অবস্থা এবং বিশ্ববাজারে আমাদের প্রতিযোগিতার অবস্থান কোথায় দাঁড়াবে, ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে আলোচনা করছি।’

আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বোর্ড চেয়ারম্যান মালিকপক্ষের প্রস্তাবের অঙ্ক প্রকাশ করতে অপারগতা প্রকাশ করে জানান, শেষ পর্যন্ত বোর্ড যে মজুরি সুপারিশ করবে এবং সরকার যা নির্ধারণ করবে, মালিকপক্ষ সেটিই বাস্তবায়ন করবে।

মালিকপক্ষের প্রস্তাব প্রত্যাখ্যান করে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার সাংবাদিকদের বলেন, ‘মালিকপক্ষ সব সময় একটু কম প্রস্তাব দিয়েই শুরু করে। তারা যে প্রস্তাব দিয়েছে, সেটি আমাদের কাছে গ্রহণযোগ্য ও যুক্তিসংগত মনে হয়নি। একইভাবে মালিকপক্ষও আমাদের প্রস্তাব গ্রহণ করেনি।’ চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত শ্রমিকদের কাজে ফিরে উৎপাদন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, শিল্পের বর্তমান অর্থনৈতিক সক্ষমতার ইঙ্গিত দিয়ে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন বলেন, ‘একটি হাঁস প্রতিদিন একটি করে সোনার ডিম দেয়। হাঁস যখন অসুস্থ হয়ে যায়, তখনো কি আপনি প্রতিদিন একটা সোনার ডিম আশা করতে পারেন? আমার এটুকুই বক্তব্য।’

সভায় বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন, মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব ছাড়াও বিশেষজ্ঞ প্রতিনিধি হিসেবে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলন শুরুর পর গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। আজ মঙ্গলবার দুপুরের মুলতবি সভায় উভয় পক্ষের সংশোধিত প্রস্তাবের ওপর চূড়ান্ত দর-কষাকষি হওয়ার কথা রয়েছে।

বছরের ব্যয় ফুরাচ্ছে মাসে

বছরের ব্যয় ফুরাচ্ছে মাসে

তরলীকৃত প্রাকৃতিক গ্যাসে (এলএনজি) এক বছরের জন্য রাখা ভর্তুকির বরাদ্দ এখন এক মাসের ব্যয় মেটাতেও যথেষ্ট হচ্ছে না। আমদানির বাড়তি দামের চাপে ভর্তুকির চাহিদা বাড়ায় প্রতি মাসেই বরাদ্দের বাইরে অর্থছাড় করতে হচ্ছে। খাতটির বাজেট পরিকল্পনাও নতুন করে সাজাতে হচ্ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে জ্বালানি খাতে…

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না সচিব

দেশে সব রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে নিয়োগের ক্ষেত্রে আমলানির্ভরতা কমিয়ে পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে নতুন নীতিমালা করেছে সরকার। একই সঙ্গে পরিচালনা পর্ষদে নারী প্রতিনিধিত্ব বাড়ানো ও স্বার্থের সংঘাত রয়েছে—এমন ব্যক্তিদের নিয়োগের পথ বন্ধ

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তির অনুমোদন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য কনসেশন চুক্তির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আজ সোমবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৮তম সভায় এ সুপারিশ ক

জনপ্রিয় টার্গেট

আনোয়ারায় ট্রাক মালিক সমিতির কার্যালয় উদ্বোধন ঘিরে সংঘর্ষ, আহত ১০

ন্যূনতম মজুরি ১৫,৮০০ টাকার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২,০০০

প্রকাশ: ১০:৫৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬