• পর্ষদের মেয়াদ হবে সর্বোচ্চ তিন বছর।
• কোনো ব্যক্তি টানা দুই মেয়াদের বেশি পরিচালক থাকতে পারবেন না।
• একই সময়ে একাধিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হওয়া যাবে না।

দৈনিক টার্গেট • পর্ষদের মেয়াদ হবে সর্বোচ্চ তিন বছর।
• কোনো ব্যক্তি টানা দুই মেয়াদের বেশি পরিচালক থাকতে পারবেন না।
• একই সময়ে একাধিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হওয়া যাবে না।

দেশে সব রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে নিয়োগের ক্ষেত্রে আমলানির্ভরতা কমিয়ে পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে নতুন নীতিমালা করেছে সরকার। একই সঙ্গে পরিচালনা পর্ষদে নারী প্রতিনিধিত্ব বাড়ানো ও স্বার্থের সংঘাত রয়েছে—এমন ব্যক্তিদের নিয়োগের পথ বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারি মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে চেয়ারম্যান বা পরিচালক হতে পারবেন না কর্মরত কোনো সচিব বা সমমর্যাদার কর্মকর্তা। সরকারের শেয়ার রয়েছে—এমন বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হবে। পাশাপাশি এসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের এক-তৃতীয়াংশ পদে যোগ্য নারী পরিচালক নিয়োগ বা মনোনয়নের বিষয়টি বিবেচনা করতে হবে।
এসব বিধান রেখে সম্প্রতি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ বা মনোনয়নের নীতিমালা জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। নীতিমালা অনুযায়ী, প্রতিটি পরিচালনা পর্ষদে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) অথবা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ), একজন আইন বিশেষজ্ঞ ও একজন অভিজ্ঞ অবসরপ্রাপ্ত ব্যাংকার রাখতে হবে। চেয়ারম্যান ও পরিচালক পদে প্রার্থীর বয়স হতে হবে ৪৫ থেকে ৭৫ বছরের মধ্যে। থাকতে হবে অন্তত ১০ বছরের প্রশাসনিক, ব্যবস্থাপনা বা পেশাগত অভিজ্ঞতা। বিশেষ দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে বয়সসীমা শিথিল করা যাবে।
চেয়ারম্যান ও পরিচালকদের মেয়াদ হবে সর্বোচ্চ তিন বছর। কোনো ব্যক্তি টানা দুই মেয়াদের বেশি পরিচালক থাকতে পারবেন না। এক মেয়াদ বিরতির পর পুনর্নিয়োগের সুযোগ থাকলেও আগের কর্মদক্ষতা বিবেচনা করতে হবে। একই সময়ে একাধিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হওয়া যাবে না।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বর্তমান বা গত পাঁচ বছরের মধ্যে দায়িত্ব পালন করা ব্যবস্থাপনা পরিচালক, বহিঃহিসাব নিরীক্ষক, আইন উপদেষ্টা, পরামর্শক কিংবা বেতনভুক্ত কর্মচারী চেয়ারম্যান বা পরিচালক হতে পারবেন না। স্বার্থের সংঘাত রয়েছে—এমন প্রার্থীদেরও নিয়োগের জন্য বিবেচনা করা হবে না।
চেয়ারম্যান ও পরিচালক নিয়োগের জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে সভাপতি করে ছয় সদস্যের বাছাই কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রার্থীদের যোগ্যতা, অভিজ্ঞতা, আর্থিক অবস্থা ও নৈতিকতা যাচাই করবে। এ ক্ষেত্রে ফিট অ্যান্ড প্রপার টেস্ট, গোয়েন্দা প্রতিবেদন ও ঋণসংক্রান্ত সিআইবি প্রতিবেদন পর্যালোচনা করা হবে। কমিটির সুপারিশের পর চেয়ারম্যান নিয়োগে প্রধানমন্ত্রীর ও পরিচালক নিয়োগে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর অনুমোদন নিতে হবে।
নীতিমালায় পরিচালনা পর্ষদের দায়িত্বও নির্ধারণ করে দেওয়া হয়েছে। পর্ষদ ব্যাংকের নীতি প্রণয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিরীক্ষা ও নিয়ন্ত্রণ এবং আইন ও বিধিবিধান পরিপালন নিশ্চিত করবে। তবে দৈনন্দিন প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করতে পারবে না।
নীতিমালাটি সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং সরকারের শেয়ার রয়েছে—এমন বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রযোজ্য হবে। এর আওতায় রয়েছে আইএফআইসি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন।

তৈরি পোশাকশিল্পের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের তৃতীয় সভা আজ সোমবার দিনভর চললেও কোনো ফলাফল আসেনি। বিকেলে আসরের নামাজের বিরতিতে সভাস্থলের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানিয়েছেন, প্রয়োজনে রাতেও আলোচনা চলবে। আলোচনার স্বার্থে সভা পরদিন…

বিবৃতিতে বলা হয়, সাবেক কর্মীরা কোনো অনুদান বা চাকরি ফেরত চান না। তাঁরা বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এবং আদালতের নির্দেশনা অনুযায়ী ২০১০ থেকে ২০১২ সালের বকেয়া মুনাফার অংশ, বিলম্বজনিত সুদ ও তহবিলের বিনিয়োগ থেকে অর্জিত আয়সহ আইনানুগ পাওনা বুঝে পেতে চান।