ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জমির বিরোধে সাবেক স্ত্রী ও শ্যালকদের হামলায় প্রাণ গেল ব্যক্তির

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:১৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ২৭ বার পঠিত হয়েছে

নিহত আব্দুল খালেক উপজেলার বাঁকা গ্রামের পূর্বপাড়ার মৃত আজীর বক্স মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৩০ বছর আগে মিনাজপুর গ্রামের ইসু বক্সের মেয়ে পাপিয়া খাতুনের সঙ্গে বিয়ে হয় আব্দুল খালেকের। তাঁদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। পারিবারিক কলহের জেরে চার বছর আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে আলাদা থাকলেও সাবেক শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তাঁর বিরোধ চলছিল।

নিহতের স্বজনদের অভিযোগ, বুধবার বিকেলে মিনাজপুর গ্রামের ইলাপাড়ায় জমির বন্ধক বাবদ টাকা দিতে গেলে সাবেক স্ত্রী পাপিয়া খাতুন এবং দুই শ্যালক ওসমান ও ইসমাইলের সঙ্গে তাঁর বিরোধ হয়। একপর্যায়ে তাঁরা আব্দুল খালেককে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে মাঠে ফেলে রাখেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহতের ছেলে জিনারুল অভিযোগ করেন, তাঁর মা ও মামারা বিভিন্ন সময় বাবাকে হুমকি-ধমকি দিতেন। দেড় মাস আগেও তাঁকে মারধর করে আহত করা হয়েছিল। বুধবার বাবাকে মারধর করে মাঠে ফেলে রাখার খবর পেয়ে হাসপাতালে গিয়ে তিনি বাবার শরীরে ধারালো অস্ত্রের আঘাত দেখতে পান। উন্নত চিকিৎসার জন্য যশোরে নেওয়ার প্রস্তুতির মধ্যেই তাঁর মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তৌহিদুর রহমান জানান, রাত ৮টার দিকে শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন নিয়ে আব্দুল খালেক হাসপাতালে আসেন। তখন তিনি জীবিত ছিলেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এর মধ্যেই তিনি মারা যান।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গায় পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গার দর্শনা এলাকার গহেরপুর গ্রামে বদর উদ্দিন (৪৬) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কামড়িয়ার বিলসংলগ্ন মুক্তার মেম্বারের মাছের ঘেরের পাশে নিজ জমিতে এ ঘটনা ঘটে।

টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, আটকের পর জানালা ভেঙে পালালেন নারী

চুয়াডাঙ্গা সদরে টিকটকে ভিডিও প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে ঝর্ণা আক্তার (৩৫) নামের এক নারীর বিরুদ্ধে। এ ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে বাড়ির একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন। তবে পুলিশ পৌঁছানোর আগেই ঘরের জানালা ভেঙে পালিয়ে যান তিনি।

চুয়াডাঙ্গা রেলস্টেশন আধুনিকায়ন প্রকল্প: মেয়াদের পর মেয়াদ বাড়ে, কাজ অসমাপ্ত

নির্ধারিত মেয়াদ শেষ হয়েছে প্রায় দেড় বছর আগে। এরপর তিন দফায় বাড়ানো হয়েছে প্রকল্পের সময়। তবুও শেষ হয়নি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ।

জনপ্রিয় টার্গেট

জমির বিরোধে সাবেক স্ত্রী ও শ্যালকদের হামলায় প্রাণ গেল ব্যক্তির

প্রকাশ: ০১:১৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬