ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সচল করার আহ্বান গ্রাহক অ্যাসোসিয়েশনের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ এ আহ্বান জানান।

কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কর্মকাণ্ডের দায় সাধারণ নাগরিকের ওপর চাপিয়ে দিয়ে তাঁদের আর্থিক লেনদেনের পথ বন্ধ করা উচিত নয় বলে মনে করে সংগঠনটি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাধারণ মানুষের জীবনযাত্রা ও জরুরি সেবা ব্যাহত করা সমস্যার সমাধান নয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে অতীতের অভিজ্ঞতা তুলে ধরে বলা হয়, আওয়ামী লীগ সরকারের সময় ইন্টারনেট বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়েছিল সংগঠনটি। তখন ইন্টারনেট বন্ধের ফলে মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বেড়েছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর সংবিধান সংশোধন কমিটির কাছে ইন্টারনেট ও ইন্টারনেটনির্ভর জরুরি সেবাকে নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবও দিয়েছিল তারা।

বিবৃতিতে গোপালগঞ্জে অবিলম্বে মোবাইল ব্যাংকিংসহ সব ধরনের বৈধ আর্থিক সেবা চালু করা, সাধারণ নাগরিকের অধিকার ক্ষুণ্ন না করে সুনির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক আইনগত ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক সেবা নির্বিচারে বন্ধ না করার নিশ্চয়তা দেওয়ার দাবি জানানো হয়।

এ ছাড়া বিশেষ পরিস্থিতিতে কোনো সেবা সীমিত করার প্রয়োজন হলে এর আইনগত ভিত্তি, যৌক্তিকতা ও সময়সীমা সম্পর্কে জনগণকে স্বচ্ছভাবে জানানোর আহ্বান জানায় সংগঠনটি।

বিবৃতিতে মহিউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। তবে নিরাপত্তার অজুহাতে সাধারণ মানুষের মৌলিক ও অপরিহার্য সেবা বন্ধ করে দেওয়া কোনো স্থায়ী সমাধান হতে পারে না।

প্রসঙ্গত, বুধবার রাত থেকে গোপালগঞ্জে বিকাশ, রকেটসহ কয়েকটি মোবাইল ব্যাংকিং সেবার লেনদেন বন্ধ থাকার অভিযোগ করেছেন গ্রাহকেরা। বিকাশের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, গোপালগঞ্জের কোনো এজেন্টের নম্বর তারা বন্ধ করেননি। তবে গোপালগঞ্জের এনআইডি দিয়ে খোলা অধিকাংশ অ্যাকাউন্টে সমস্যা হয়েছে।

ইউল্যাব স্কুল অব বিজনেসের এসএকিউএস অ্যাক্রেডিটেশন অর্জন

দক্ষিণ এশিয়ার মাননিশ্চয়ন ও স্বীকৃতি ব্যবস্থা সাউথ এশিয়ান কোয়ালিটি অ্যাশিওরেন্স সিস্টেমের (এসএকিউএস) অ্যাক্রেডিটেশন অর্জন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্কুল অব বিজনেস (ইউএসবি)। বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম বিজনেস স্কুল হিসেবে এ স্বীকৃতি অর্জন…

‘সিওও অব দ্য ইয়ার’ হলেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের কামরুল হাসান

বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সিওও অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করেছেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের নির্বাহী পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. কামরুল হাসান। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পক্ষ থেকে তাঁকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার…

জনপ্রিয় টার্গেট

উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সচল করার আহ্বান গ্রাহক অ্যাসোসিয়েশনের

প্রকাশ: ০৮:০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬