০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এক দিন আগে জামিন, কারামুক্তির দিন হাসপাতালে মৃত্যু আওয়ামী লীগ নেতার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৪৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

রঞ্জিত কুমার ঘোষ কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। জুলাই অভ্যুত্থানের সময়কার ঘটনায় দায়ের করা একটি মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

কারাগার ও হাসপাতাল সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন রঞ্জিত কুমার। কারা হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছিল। আজ সোমবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে কারা কর্তৃপক্ষ তাঁকে দ্রুত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ জেলা কারাগারের (১) জেল সুপার জাহানারা বেগম বলেন, ‘রঞ্জিত কুমার ঘোষ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কারা হাসপাতালেই তিনি চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে অসুস্থতা বেড়ে যাওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য (সৈয়দ নজরুল ইসলাম) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।’

রঞ্জিত কুমার ঘোষের ভাগনে মৃণাল কান্তি দাস তাঁর মামার জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রোববার রঞ্জিত কুমারের জামিন মঞ্জুর করেন আদালত। এবং আজ সোমবার সকালে তাঁর কারামুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু মুক্তি পাওয়ার আগেই তিনি দুনিয়ার সবকিছু থেকেই মুক্তি নিয়ে পরপারে চলে গেলেন।

কুলিয়ারচরে হাতকড়াসহ আসামি পালানো ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ২

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের ওপর হামলা ও হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা পালিয়ে যাওয়ার ঘটনায় করা মামলা এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় করা পৃথক মামলায় আওয়ামী লীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সবিজ মিয়া (৩৬) ও মোহাম্মদ হাতেম আলী (৫৬)।

বাজিতপুরে বিএনপি নেতার মার্কেটের জমি দখলচেষ্টার অভিযোগ বহিষ্কৃত নেতার বিরুদ্ধে

লায়লা বেগমের অভিযোগ, জমির মালিকানা হস্তান্তরে রাজি না হওয়ায় ২০২০ সালের ৮ মার্চ রাতে পূর্ব বাজিতপুরে তাঁদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতেরা স্বর্ণালংকার, নগদ টাকা ও মার্কেটের মালিকানাসংক্রান্ত গুরুত্বপূর্ণ দলিলপত্র লুট করে নিয়ে যায়।

জনপ্রিয় টার্গেট

মুলাদীতে অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

এক দিন আগে জামিন, কারামুক্তির দিন হাসপাতালে মৃত্যু আওয়ামী লীগ নেতার

প্রকাশ: ০৪:৪৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬