০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু-কিশোরদের দিয়ে খুন করাচ্ছে ফ্রান্সের মাদকচক্রগুলো

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

প্রতিবেদনে বলা হয়—মার্সেইয়ের ফ্রেইস-ভালোঁ আবাসিক এলাকায় ২০২২ সালে এক মাদক বিক্রেতার কাছ থেকে গাঁজা কেনেন এক নারী। মাদকের সঙ্গে বিক্রেতা তাঁকে একটি চিরকুটও দেন। তাতে লেখা ছিল, ‘আমাদের বন্দী করে রাখা হয়েছে। সাহায্য প্রয়োজন। আমাদের বয়স ১৫ বছর।’

ওই কিশোরসহ আরও একজনকে মাদকচক্রের সদস্যরা আটকে রেখেছিল। প্রথমে অর্থ উপার্জনের আশায় তারা চক্রটিতে যোগ দিয়েছিল। একজনের দায়িত্ব ছিল অর্থ সামলানো, অন্যজন মাদক বিক্রি করত। কিন্তু বিক্রির টাকার হিসাব নিয়ে সন্দেহ তৈরি হলে তাদের ওপর শুরু হয় নিয়মিত নির্যাতন। ক্যামেরার সামনে নগ্ন হয়ে নাচতে বাধ্য করে ব্ল্যাকমেলও করা হয়। একজনকে ধর্ষণ করা হয়। পরে পালানোর চেষ্টা করলে একজনকে ধরে মারধর ও ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় ছয়জনকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

ফ্রান্সের মাদকবিরোধী ইউনিটের প্রধান দিমিত্রি জুলাসের তথ্যমতে, দেশটিতে কোকেন ব্যবহারকারীর সংখ্যা ২০১৭ সালের ছয় লাখ থেকে বেড়ে প্রায় ২০ লাখে পৌঁছানোর পথে। মাদক পাচারের মাধ্যমে বছরে প্রায় ৭০০ কোটি ইউরো আয় হয়। এ ব্যবসায় জড়িত প্রায় দুই লাখ মানুষ। ২০২৫ সালে মাদক পাচারের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে পড়ে ১০ হাজারের বেশি শিশু।

মাদকচক্রের নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে সাবেক সদস্য ২০ বছর বয়সী ক্যামিল জানান, তরুণদের মনস্তত্ত্ব বুঝে তাদের চাহিদা পূরণের প্রতিশ্রুতি দেয় চক্রগুলো। দামি গাড়ি, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, মাদক ও যৌনসঙ্গীর প্রলোভন দেখানো হয়। একবার চক্রের প্রতি আনুগত্য তৈরি হলে বেরিয়ে আসা কঠিন। দুর্বলতা খুঁজে পেলে সেটিকেই কাজে লাগিয়ে সদস্যদের নিয়ন্ত্রণ করা হয়।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কারাগারে থাকা ডিজেড মাফিয়ার সদস্য আদম (ছদ্মনাম) বিবিসিকে জানান, নিজের নির্মমতা ও নির্দয় আচরণের কারণে তিনি চক্রের ওপরের দিকে উঠে গিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি বলেন, হত্যার ধরন কখনো প্রকাশ্য দিবালোকে, কখনো যানজটের মধ্যে সংঘটিত হয়েছে। এসব ঘটনায় আংশিক অপরাধবোধ থাকলেও অনুশোচনা নেই বলে দাবি করেন তিনি।

এই অপরাধের নির্মম শিকার ১৫ বছর বয়সে বাড়ি ছেড়ে পালানো হুগো। ফ্রান্সের উত্তরাঞ্চলের নর্দ বিভাগের বাসিন্দা হুগো ২০২৩ সালে মার্সেইয়ে রেস্তোরাঁয় কাজের কথা বলে বাড়ি থেকে বের হন। তিন সপ্তাহ পর তাঁর মাকে চিকিৎসক ফোন করে জানান, হুগোর মাথায় গুলি লেগেছে। পুলিশ ধারণা করছে, মাদকচক্রের নিয়ন্ত্রিত এলাকা থেকে তাকে চিকিৎসার জন্য আনা হয়েছিল। যে রেস্তোরাঁয় কাজের কথা বলেছিলেন হুগো, সেখানে তাঁর নামে কোনো নিয়োগের তথ্যও পাওয়া যায়নি।

পুলিশের হিসাবে, ২০২৪ সাল থেকে ডিজেড মাফিয়ার সঙ্গে সংশ্লিষ্ট প্রায় এক হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। কারাগারে পাঠানো হয়েছে ৬০০ জনকে। তবে অপরাধী চক্রগুলোর বিস্তার ঠেকানো কঠিন হয়ে উঠছে। ফ্রান্সের সংগঠিত অপরাধবিরোধী ইউনিটের প্রধান থিবো ফঁতেনের ভাষায়, অপরাধের পূর্ব অভিজ্ঞতা নেই, এমন দুর্বল তরুণদের সহজেই প্রলোভনে ফেলে অপরাধের জগতে ঠেলে দিচ্ছে চক্রগুলো।

মাদক ব্যবসার এই বিস্তার শুধু অপরাধ নয়, জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি বলে মনে করছেন কর্মকর্তারা। এর সঙ্গে বাড়ছে সড়ক দুর্ঘটনা, পারিবারিক সহিংসতা, হতাশা, আত্মহত্যা ও মাদকের অতিমাত্রাজনিত মৃত্যু। প্রতিবছর ফ্রান্সে মাদকের অতিমাত্রাজনিত কারণে ৭০০ জনের বেশি মানুষের মৃত্যু হচ্ছে।

সেনেগাল উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত অন্তত ২১

আফ্রিকা থেকে ইউরোপের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার অন্যতম বিপজ্জনক পথ আটলান্টিক মহাসাগর। এই পথে আবারও এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটেছে। সেনেগালের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূলে অভিবাসীবাহী একটি ছোট নৌকা ডুবে অন্তত ২১ জন নিহত হয়েছেন…

ইউক্রেনের বন্দরে পচছে শস্য—খাদ্যসংকট তীব্র হচ্ছে মধ্যপ্রাচ্যে

রাশিয়ার সঙ্গে যুদ্ধের জেরে ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দর ও গুরুত্বপূর্ণ নৌপথ ক্রমেই যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়ায় দেশটির লাখ লাখ টন শস্য রপ্তানি অনিশ্চয়তায় পড়েছে। পর্যাপ্ত সংরক্ষণাগারের অভাবে এসব শস্য নষ্ট হওয়ার ঝুঁকিও বাড়ছে।

পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, আহত ডজনখানেক

পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম নগরী ক্রাকোভে বন্দুকধারীর গুলিতে অন্তত ৫ জন নিহত এবং প্রায় ডজনখানেক মানুষ আহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (৭ নভেম্বর) হামলাকারী ব্যক্তি গাড়ি চালিয়ে ক্রাকোভের বিখ্যাত ‘মেইন স্কয়ারে’ প্রবেশ করেন এবং পথচারীদের লক্ষ্য করে নির্বিচারে…

জনপ্রিয় টার্গেট

মুলাদীতে অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

শিশু-কিশোরদের দিয়ে খুন করাচ্ছে ফ্রান্সের মাদকচক্রগুলো

প্রকাশ: ০৫:০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬