০২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ওঝার ঝাড়ফুঁকে কাটল সাড়ে চার ঘণ্টা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৫১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

গতকাল শুক্রবার বরিশালের মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের ষোলঘর গ্রামে এ ঘটনা ঘটে। আজাহার ওই গ্রামের সিকিম আলী হাওলাদারের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১২টার দিকে বাড়ির কাছের একটি বিলে গরুর জন্য ঘাস কাটতে যান আজাহার। এ সময় একটি সাপ তাঁকে কামড় দেয়। পরে স্বজনেরা স্থানীয় এক ওঝাকে ডেকে এনে ঝাড়ফুঁক করান। কিছুটা সুস্থ বোধ করায় বেলা আড়াইটার দিকে গোসল করেন তিনি। গোসলের পরপরই আবার অসুস্থ হয়ে পড়ে যান। পরে ওঝাকে খবর দিলে তিনিই তাঁকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

স্বজনেরা বিকেল সাড়ে ৪টার দিকে আজাহারকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে সন্ধ্যা ৬টার দিকে মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় পৌঁছালে পথেই তাঁর মৃত্যু হয়।

আজাহারের প্রতিবেশী হুমায়ুন কবির বলেন, সাপে কামড়ানোর পরপরই তাঁকে হাসপাতালে নেওয়া হলে হয়তো বাঁচানো সম্ভব হতো। কিন্তু তা না করে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। পরে অবস্থার অবনতি হলে বরিশালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বী বলেন, বিষধর সাপে কামড়ালে দ্রুত হাসপাতালে এনে প্রয়োজনীয় চিকিৎসা ও অ্যান্টিভেনম দিতে হয়। আজাহারকে বেলা ১২টার দিকে সাপে কামড়ালেও স্বজনেরা প্রায় সাড়ে চার ঘণ্টা পর হাসপাতালে নিয়ে আসেন। ততক্ষণে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়েছিল। এ কারণে কর্তব্যরত চিকিৎসক তাঁকে বরিশালে পাঠান।

কীর্তনখোলার স্রোতে ভেসে গিয়ে কিশোর নিখোঁজ

বরিশাল নগর-সংলগ্ন কীর্তনখোলা নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে নেমে স্রোতে ভেসে গেল এক কিশোর। আজ বৃহস্পতিবার দুপুরে খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে। নিখোঁজ মো. জুনায়েদ (১৩) নগরের ৫ নম্বর ওয়ার্ড পলাশপুরের ৭ নম্বর গলির বাসিন্দা মো. জাকিরের ছেলে।

প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা-চাকরি, সহকর্মীর সঙ্গে ‘সম্পর্কে’ জড়িয়ে কারাগারে শিক্ষিকা

প্রবাসী স্বামীর অর্থে পড়াশোনা করে সরকারি চাকরি পাওয়ার পর সহকর্মী শিক্ষকের সঙ্গে সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে বরিশালের মুলাদীর এক শিক্ষিকার বিরুদ্ধে। স্বামীর অর্থ ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগে করা মামলায় আদালত ওই শিক্ষিকা ও তাঁর কথিত প্রেমিকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

মুলাদীতে ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা

সিয়ামের বাবা তছলিম সরদার বলেন, হাজি টাওয়ার কিংবা থানা সড়ক এলাকায় তাঁদের কোনো আত্মীয়স্বজন বা পরিচিতজন নেই। ছেলে কেন সেখানে গিয়েছিলেন, সে বিষয়ে তাঁরা কিছুই জানেন না।

জনপ্রিয় টার্গেট

ওঝার ঝাড়ফুঁকে কাটল সাড়ে চার ঘণ্টা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

প্রকাশ: ১১:৫১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬