ঢাকা ০৬:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিহত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৩৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

আজ রোববার বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে উপজেলার কাকিনা চাপারতলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী গ্রামের মৃত সাজু মিয়ার ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, কর্মস্থল কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন রবিউল ইসলাম। পথিমধ্যে কাকিনা চাপারতল ফিলিং স্টেশনে পৌঁছালে বুড়িমারী থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক তাঁর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুরে মওলা জানান, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তবে এ নিয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান লালমনিরহাটে পৌঁছেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি লালমনিরহাট বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রী লালমনিরহাট যাচ্ছেন কাল, ৬ দাবি

প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটে আসছেন আগামীকাল বৃহস্পতিবার। তাঁর সফর ঘিরে প্রতিদিন পাড়া-মহল্লায় মিছিল করছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সফরে প্রধানমন্ত্রীর কাছ থেকে অন্তত ছয়টি দাবি পূরণের ঘোষণার অপেক্ষায় আছেন তিস্তা, ধরলা আর সানিয়াজান নদীবেষ্টিত জেলাটির বাসিন্দারা।

প্রথমবার লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী, ৬ দাবি পূরণের অপেক্ষা

প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটে আসছেন আগামী বৃহস্পতিবার। তাঁর সফর ঘিরে প্রতিদিন পাড়া-মহল্লায় মিছিল করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সফরে প্রধানমন্ত্রীর কাছ থেকে অন্তত ছয়টি দাবি পূরণের ঘোষণার অপেক্ষায় আছেন তিস্তা, ধরলা আর সানিয়াজান নদীবেষ্টিত জেলাটির বাসিন্দারা।

জনপ্রিয় টার্গেট

বিভাগীয় শহরে ক্রিকেট একাডেমি করবে বিসিবি

কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিহত

প্রকাশ: ০৫:৩৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬