ঢাকা ০৬:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিভাগীয় শহরে ক্রিকেট একাডেমি করবে বিসিবি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৪৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আজ এক সংবাদ সম্মেলনে বিসিবি একাডেমি বানানোর প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন তামিম। জানিয়েছেন স্থানীয় এই একাডেমিগুলো নিয়ে তাঁর কী পরিকল্পনা রয়েছে। বিসিবি সভাপতি বলেন, ‘আমি আরেকটা ছোট জিনিস বলি। এই পরিকল্পনা আরেকটু শেষ করে বলা উচিত ছিল। কিন্তু আপনাদের সঙ্গে আমার খুব বেশি এরকম বলাও হয় না। সাত থেকে আটটা শহরে হতে যাচ্ছে বিসিবি একাডেমি। ২৮ নভেম্বর মিটিংয়ে এটা তুলব।’

স্থানীয় একাডেমিগুলো থাকা খুবই খুবই খুবই জরুরি। এখন মজার বিষয়টা হলো বিসিবি একাডেমি করতে বিসিবির বিনিয়োগ কতটুকু, খরচ কতটুকু, বিনিয়োগ কতটুকু? খুবই কম। দেখুন আপনার যদি মাইন্ডসেট ঠিক থাকে, যদি বাংলাদেশ ক্রিকেটের জন্য আপনি ভালো কিছু করতে চান, তাহলে ভালো কিছু হবে। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি সিলেটের মাধ্যমে। যদি একটা একাডেমি সিলেটে হয়, সেখানে মাঠ আছে, উইকেট আছে। ইনডোরও আছে। আমার কী লাগবে একটা একাডেমি শুরু করতে? বল আর কাপড়। আমার সবরকম ব্যবস্থা আছে্। চট্টগ্রাম, খুলনা, বগুড়া, বরিশাল—সবই তো আছে আমার কাছে।’

জেলা-বিভাগীয় পর্যায়ের কোচগুলো একটা নির্দিষ্ট সময়ের পর ‘বেকার’ হয়ে পড়েন। তাঁদেরই কাজে লাগানোর পরিকল্পনা করছেন তামিম। আজ সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, ‘আমি জেলার কোচদের বেতন দিই। বিভাগীয় কোচদেরও বেতন দিই। তারা তিন মাস-চার মাস কাজ করেন। তারপরে তাদের কোনো কাজ থাকে না অনেক সময়। ওনারাই এই একাডেমিগুলোতে এখন কাজ করবে। সবই তো আমার কাছে আছে। আমি বেতনও দিচ্ছি, মাঠও আছে, ইনডোরও আছে। তবে এই জিনিসটা আমার বাস্তবায়ন করতে একটা বল আর কাপড় লাগবে। এছাড়া আর কোনো কিছু না।’

এ বছরের জুনে তামিম বিসিবি সভাপতি হওয়ার পর বেশ কিছু স্থাপনা নির্মাণ ও সংস্কারের কাজে হাত দিয়েছেন। সাবেক ক্রিকেটারদের জন্য তৈরি করছেন টাইগার্স ডেন। দলের ক্রিকেটারদের জন্য সুইমিং পুল তৈরি হচ্ছে, সংস্কার হচ্ছে জিমনেসিয়াম। বিসিবি একাডেমিতে বসছে টার্ফ। দায়িত্ব নেওয়ার পাঁচ মাসে অবকাঠামোগত উন্নয়নে কিছু উদ্যোগ নিয়েছেন।

প্রাইম ব্যাংকের সঙ্গে ক্রিকেটের অবকামাঠোগত উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করতে চুক্তি করা হয়েছে বলে জানিয়েছেন তামিম। বিসিবি সভাপতি বলেন, ‘আপনারা জানেন যে আমরা কিছু নতুন ব্যাপার যোগ করেছি। এখানে সুইমিং পুল আছে, রিকভারি সেন্টার আছে, পাশাপাশি নতুন জিম, অ্যাথলেটিক ট্র্যাক। সবই আছে। এটা নিয়ে আমরা একটা বিনিয়োগ করেছি অবশ্যই। কিন্তু এটা নিয়ে আমরা গত তিন-চার মাস ধরে কাজ করছিলাম যে আমরা ভালো পৃষ্ঠপোষক পাই কি না। আমি আজ জানাচ্ছি যে পাঁচ বছরের জন্য প্রাইম ব্যাংক পৃষ্ঠপোষকের দায়িত্ব নিয়েছে। ৬০ থেকে ৭০ শতাংশ বিনিয়োগ করবে। সেই টাকা আমরা ফেরত পাব।’

ভারত কবে বাংলাদেশে আসবে, এখনো জানেন না তামিম

২০২৫ সালে ভারতীয় ক্রিকেট দলের আসার কথা ছিল বাংলাদেশে। কিন্তু দুই দেশের রাজনৈতিক অস্থিরতায় সিরিজটা এখনো মাঠে গড়ায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল এখনো বলতে পারছেন না এই সিরিজ কবে হতে পারে।

‘পুরো অস্ট্রেলিয়া দলটাই প্রতারক, ম্যাচ ফিক্সিংয়ের চেয়েও বড় অপরাধ করেছে তারা’

২০১৮ সালে বল টেম্পারিং কাণ্ডের ক্ষত এত দিনে শুকিয়ে যাওয়ারই কথা। কিন্তু উসমান খাজা তাঁর আত্মজীবনী ‘সবর’ বইতে পুরোনো সেই ক্ষত উস্কে দিয়েছেন। অস্ট্রেলিয়া ক্রিকেট তো বটেই, পুরো ক্রিকেট বিশ্বই টালমাটাল এই ঘটনায়। জিওফ্রে বয়কটের মতে অস্ট্রেলিয়া দল যা করেছে, তা ম্যাচ ফিক্সিংয়ের চেয়ে কোনো অংশে কম নয়।

বল টেম্পারিং-কাণ্ডে নতুন করে তদন্তের দাবি

আট বছর পরও ২০১৮ সালের কেপটাউন টেস্টের বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে প্রশ্নের শেষ হয়নি। এবার নতুন করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেন

জনপ্রিয় টার্গেট

বিভাগীয় শহরে ক্রিকেট একাডেমি করবে বিসিবি

বিভাগীয় শহরে ক্রিকেট একাডেমি করবে বিসিবি

প্রকাশ: ০৫:৪৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬