ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টানা বৃষ্টিতে চৌদ্দগ্রামে আমন ধানের ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৫৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়নে ১৮ হাজার ১৯০ হেক্টর কৃষিজমিতে আমন ধানের আবাদ হয়েছে। গত তিন দিনের ভারী বৃষ্টিতে অন্তত ৩৬ হেক্টর জমির ধান নুইয়ে পড়েছে।

আজ শনিবার সরেজমিনে উপজেলার বিভিন্ন কৃষি মাঠ ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ জমিতে কাটা ধান সারিবদ্ধভাবে পড়ে রয়েছে। কোথাও পাকা ধান বৃষ্টির পানিতে হেলে ও নুইয়ে পড়েছে। জমিতে পানি ও কাদা জমে থাকায় কাটা ধান শুকানো এবং নিরাপদে বাড়িতে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। মাঠে পড়ে থাকা ধান নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন কৃষকেরা। বৃষ্টি অব্যাহত থাকলে ফসলের ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

চিওড়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কৃষক ইউসুফ মজুমদার জানান, আমন ধান কাটার মৌসুম শুরু হয়েছিল। এরই মধ্যে টানা তিন দিনের বৃষ্টিতে অনেক জমির পাকা ধান নুইয়ে পড়েছে। কাটা ধান মাঠে পড়ে থাকায় তা শুকানো ও ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন তাঁরা। বৃষ্টি ও কাদার কারণে ধান কাটতে এবং পরিবহন করতে বাড়তি খরচও হচ্ছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক কাজী আবুল কালাম, মো. এয়াছিন, সারপটির আবদুল কাদের মোল্লা, পাতড্ডার আবদুর রহিম, বেরলার মোহাম্মদ হারুন, বাতিসা ইউনিয়নের লুদিয়ারার লিটন চৌধুরী, ঘোলপাশা ইউনিয়নের মতিয়াতলীর মো. সেলিম ও মো. ইউনুছও একই সমস্যার কথা বলেন।

কনকাপৈত ইউনিয়নের কোমারডোগা গ্রামের কৃষক কাজী আহসান উল্লাহ বলেন, ‘৬২ শতক জমিতে আমন ধান চাষ করেছি। এর মধ্যে গত কয়েক দিনের বৃষ্টিতে ১০ শতক জমির পাকা ধান নুইয়ে পড়েছে। এতে ধানের ক্ষতির পাশাপাশি কৃষি খরচও বেড়েছে। এমন পরিস্থিতিতে সরকারের কাছে কৃষকদের সহযোগিতার দাবি জানাচ্ছি।’

চৌদ্দগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোবায়ের আহমেদ বলেন, গত তিন দিনের বৃষ্টিতে কিছু এলাকায় পাকা আমন ধান নুইয়ে পড়েছে। তবে বৃষ্টি বন্ধ হলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসবে বলে আশা করা হচ্ছে। ক্ষতি কমাতে সংশ্লিষ্ট এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন।

নাশকতা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমিরুজ্জামান সেলিমকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।

ছাত্রদল থেকে ববির ১৩ নেতা বহিষ্কার

ছাত্রদল থেকে ববির ১৩ নেতা বহিষ্কার

আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তাকে মারধরের ঘটনায় ছাত্রদলের অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে এসেছে। এর জেরে আজ শনিবার পৃথক দুটি বিজ্ঞপ্তিতে ১৩ জন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।

জনপ্রিয় টার্গেট

নাশকতা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

টানা বৃষ্টিতে চৌদ্দগ্রামে আমন ধানের ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

প্রকাশ: ০৬:৫৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬