১২:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, মেঘনায় ওয়ারেন্টভুক্ত আসামি উধাও

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৫৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামি আমান উল্লাহ আমানকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। একপর্যায়ে কয়েকজন পুলিশ সদস্যের চেষ্টায় তাঁকে আটক করা হয়। স্থানীয়দের দাবি, এ সময় তাঁর হাতে হাতকড়াও পরানো হয়েছিল। তবে পরে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ তিনি পালিয়ে যান।

বুধবার (১১ নভেম্বর) মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম আসামির পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে আসামিকে হাতকড়া পরানোর বিষয়টি অস্বীকার করেন তিনি।

ওসি শহীদুল ইসলাম বলেন, এএসআই আজহার ও রাসেদ অন্য একটি কাজে বড়কান্দা এলাকায় গিয়েছিলেন। সেখানে ওয়ারেন্টভুক্ত আসামি আমান উল্লাহ আমানকে ধরতে গেলে তাঁর সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তিনি পালিয়ে যান।

এ ঘটনায় পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, পদ হারালেন ছাত্রদল নেতা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার এক যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে তদবিরের অভিযোগে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল কবির আখন্দকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নূর আলমকে গ্রেপ্তার করে পুলিশ।

দেবিদ্বারে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ আ.লীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারে নাশকতার পরিকল্পনার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি সদস্যসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ৩টায় তাঁদের আদালতে পাঠানো হয়।

কুমিল্লায় স্ত্রীর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্ত্রীর করা যৌতুক ও নারী নির্যাতন মামলায় শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেওয়া হয়।

জনপ্রিয় টার্গেট

সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জন নিয়োগ, এইচএসসি পাসেও আবেদনের সুযোগ

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, মেঘনায় ওয়ারেন্টভুক্ত আসামি উধাও

প্রকাশ: ১১:৫৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬