০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ৬ হাজার পিসসহ ইয়াবাসহ গ্রেপ্তার ১

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৫২:৫১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

আজ শনিবার দুপুর সোয়া ২টার দিকে শিবগঞ্জ উপজেলার ভরিয়া পাকুরতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকের নাম সাহাবুদ্দিন আলম (২৭)। তিনি ঠাকুরগাঁওয়ের হরিপুর থানার মহেন্দ্রগাঁও গ্রামের সাহেব আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাসে ইয়াবা পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় বাসটিতে তল্লাশি করে যাত্রী সাহাবুদ্দিন আলমের শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক সামসুল আলম বাদী হয়ে সাহাবুদ্দিন আলমের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, ইয়াবার এই চালানের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

বগুড়ায় বিস্ফোরক আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আবদুল কুদ্দুস (৪৩) নামে পৌর আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে একটার দিকে শহরের হাজিপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, মামলায় গ্রেপ্তার ৪ নারী

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার চার নারীকে আগামীকাল শনিবার আদালতে হাজির করা হবে। মামলায় ছিনিয়ে নেওয়া আসামি গোলাম কবির সুমন, তাঁর বাবা আব্দুস সালাম মাস্টার, মা আমেনা বেগমসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আ

বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, গাড়ি ভাঙচুর

বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা চালিয়ে প্রতারণা মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন স্থানীয় লোকজন। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার নারীকে আটক করেছে পুলিশ।

জনপ্রিয় টার্গেট

জমি নিয়ে বিরোধ, সালিশের আগের রাতে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ

বগুড়ায় ৬ হাজার পিসসহ ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রকাশ: ০৬:৫২:৫১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬