০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

থানচিতে ডেঙ্গু-ম্যালেরিয়া প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:২২:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন পরিচালিত প্রকল্পের শিক্ষার্থীরা থানচি বাসস্টেশন, সাঙ্গু সেতু এলাকা, ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ও কলেজ ছাত্রাবাস এলাকাসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল পরিষ্কার করে।

অভিযানে সংগৃহীত ময়লা-আবর্জনা বস্তাবন্দী করে গাড়িতে তুলে উপজেলা ডাম্পিং স্টেশনে নেওয়া হয়।

হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের রোওয়া ক্যং প্রকল্পের সমন্বয়ক বিদ্যাপূর্ণ চাকমা, থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), প্রকল্পের সুপারভাইজার হালিরাম ত্রিপুরা ও কোষাধ্যক্ষ চিংথোয়াই অং মারমা শিক্ষার্থীদের সঙ্গে থেকে কার্যক্রম পরিচালনা করেন।

শিক্ষিকা চেরি ত্রিপুরা ও হ্লায়ইচিং মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অভিযানে অংশ নেন।

মংমংসিং বলেন, অভিভাবক ও স্থানীয় জনগোষ্ঠীকে পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং রোগ প্রতিরোধ সম্পর্কে সচেতন করা হচ্ছে। এ কার্যক্রম শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের বাইরে সামাজিক দায়িত্ব পালন, দলগতভাবে কাজ, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং নিজ এলাকার প্রতি দায়িত্বশীল হওয়ার সুযোগ তৈরি করছে।

মাহাঃ ওয়াগ্যোয়াই পোয়েঃ

মাহাঃ ওয়াগ্যোয়াই পোয়েঃ

বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে মারমা সম্প্রদায়ের মাহাঃ ওয়াগ্যোয়াই পোয়েঃ উৎসব চলছে। ফানুস, প্রদীপ, আতশবাজি ও ড্রাগনের আদলের রথ টানার মধ্য দিয়ে উৎসব উদ্‌যাপন করছেন বৌদ্ধধর্মাবলম্বীরা। সোমবার সন্ধ্যায় শহরের পুরাতন রাজবাড়ির মাঠ থেকে শুরু হয়েছে মাহারথযাত্রা।

জনপ্রিয় টার্গেট

পোশাকশিল্পের অস্থিরতা নিয়ন্ত্রণে এসেছে: বাণিজ্যমন্ত্রী

থানচিতে ডেঙ্গু-ম্যালেরিয়া প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশ: ০৬:২২:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬