০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তান না হওয়ার আক্ষেপে ভাঙল ৭ বছরের সংসার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৪৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

গতকাল শনিবার রাতে বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাসকাটা গ্রামে স্থানীয়ভাবে আয়োজিত সালিসে এ ঘটনা ঘটে। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি হিজলা থানার উপপরিদর্শক (এসআই) আজগর আলীও উপস্থিত ছিলেন।

ইতির ভাই জুলহাস সরদার জানান, সালিসে তাঁর বোন বারবার স্বামীকে সংসার না ভাঙার অনুরোধ করেন। একপর্যায়ে রনির পা ধরে কান্নাকাটি করেন তিনি। উপস্থিত ব্যক্তিরাও রনিকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় থেকে স্ত্রীকে তালাক দেন তিনি।

ইতি ও তাঁর পরিবারের অভিযোগ, সন্তান না হওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। একপর্যায়ে শ্বশুরবাড়ি থেকেও তাঁকে বের করে দেওয়া হয়। এ ঘটনায় থানায় অভিযোগও করেছিলেন ইতি।

ইতির পরিবারের দাবি, চিকিৎসকেরা জানিয়েছেন, চিকিৎসার মাধ্যমে ইতির সন্তান ধারণের সম্ভাবনা রয়েছে। এ জন্য আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) পদ্ধতিতে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। এতে প্রায় পাঁচ লাখ টাকা খরচ হতে পারে। মেয়ের চিকিৎসার জন্য বাবা নিজের শখের জমি বিক্রি করে ওই টাকা দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু তাতেও রনির সিদ্ধান্ত বদলায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে হিজলার মাসকাটা গ্রামের সিকিম আলী সরদারের মেয়ে ইতির সঙ্গে মেহেন্দিগঞ্জের বাবনেরচর গ্রামের কাজল খানের ছেলে রনির বিয়ে হয়। রনি পোশাক কারখানার শ্রমিক। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে নরসিংদীর মাধবদী থানার চৌদ্দ পাইকা এলাকায় থাকেন।

এ বিষয়ে রনি খান জানান, বিয়ের পর সাত বছর ধরে দেশের বিভিন্ন স্থানে স্ত্রীর চিকিৎসা করিয়েছেন। চিকিৎসকদের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, তাঁর স্ত্রী কখনো মা হতে পারবেন না। এ কারণে তিনি আর সংসার করতে চান না। তবে চিকিৎসার মাধ্যমে সন্তান ধারণের সম্ভাবনা ও আইভিএফ পদ্ধতির বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

এ ব্যাপারে হিজলা থানার উপপরিদর্শক (এসআই) মো. আজগর আলী বলেন, ‘ইতি তাঁর স্বামীর সঙ্গে সংসার করার অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু সন্তান না হওয়ার অজুহাতে তাঁদের বিচ্ছেদ হয়েছে। সালিসে সমাধান না হওয়ায় ইতি ও তাঁর পরিবারকে বরিশাল পারিবারিক আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।’

জমি নিয়ে বিরোধ, সালিসের আগের রাতে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ

বরিশালের মুলাদীতে জমি নিয়ে বিরোধের জেরে একটি বসতঘরে লুটপাটের পর আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা গ্রামে বাদশা খানের বাড়িতে এ ঘটনা ঘটে। তাঁর দাবি, আগুনে ঘরসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

বরিশালে জমির বিরোধে বাটালের কোপে নিহত ১

বরিশালে জমির বিরোধে বাটালের কোপে নিহত ১

বরিশাল নগরীর উপকণ্ঠ পূর্ব পুরানপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বাটালের কোপে কামরুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে ওই এলাকার বটতলা হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

বরিশালে বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে হাতাহাতি, যুবদল নেতার ফাটল নাক

বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সমাবেশে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর বিএনপির আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে। এতে মো. আতিকুল ইসলাম রাব্বি নামে যুবদলের সাবেক এক সদস্য আহত হয়েছেন।

জনপ্রিয় টার্গেট

বামনায় সাবেক ছাত্রলীগ নেতা রাজিব গ্রেপ্তার

সন্তান না হওয়ার আক্ষেপে ভাঙল ৭ বছরের সংসার

প্রকাশ: ০৫:৪৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬