আজ বুধবার বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট ইকে ৫৮৬-এর যাত্রীদের তল্লাশি করে এসব সোনা উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টম হাউসের তথ্য অনুযায়ী, সোনা চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি করছিল প্রিভেন্টিভ টিম।
একপর্যায়ে ইমিগ্রেশন শেষে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় আসেন চীনা দুই নাগরিক চেন লিউইয়ুন ও মো শিয়াওইয়ু। পরে তাঁদের তল্লাশি করা হয়। এ সময় তাঁদের জিনসের প্যান্ট ও অন্তর্বাসের মধ্যে কাপড় দিয়ে সেলাই করে লুকিয়ে রাখা হলুদ রঙের সোনার পেস্ট উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার প্রাথমিক বিশুদ্ধতা পরীক্ষায় ২৪ ক্যারেট পাওয়া গেছে।
এ ঘটনায় জব্দ করা সোনা ও আটক দুই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং ফৌজদারি আইনে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে ঢাকা কাস্টম হাউস।

দৈনিক টার্গেট 






















