শুক্রবার (১৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম।
মারা যাওয়া শিশুরা হলো সুনামগঞ্জের জগন্নাথপুরের আনসার উদ্দিনের মেয়ে আফরিন (১১ মাস), সিলেট সদরের শাকুর আলীর মেয়ে মাইশা (৪ মাস ১৭ দিন) এবং হবিগঞ্জ সদরের আব্দুল আজিজের ছেলে উমর (১ মাস)। তাদের মধ্যে আফরিন ও মাইশা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং উমর হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবস্থায় মারা গেছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ১৩ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত নতুন শনাক্তকৃত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ছিল ৬৫ জন এবং সন্দেহভাজন হিসেবে নতুন ভর্তি হয়েছেন ১৬৮ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি বিভাগে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১২।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হিসেবে নতুন ভর্তিকৃত ১৬৮ জনের মধ্যে সিলেটে ১১১ জন, হবিগঞ্জে ৩১, মৌলভীবাজারে ১০ এবং সুনামগঞ্জে ১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ৫৬৮ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৪৬৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৮৯ জন।

দৈনিক টার্গেট 
























