অনলাইন জুয়া-অর্থপাচার চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৪৪:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিআইডির মুখপাত্র মো. ছুফি উল্লাহ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—টাঙ্গাইল সদর উপজেলার বাবলু মিয়া (২৮), মনির হোসেন (৩০), সখীপুরের নূর সাফায়েত ইপ্তি (২৪) ও শামীম আল মামুন (২৯)।

সিআইডি জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা অনলাইন বেটিং সাইটে ব্যবহারের জন্য অর্থের বিনিময়ে এজেন্ট সিম সংগ্রহ করে চক্রটির অ্যাডমিনদের সরবরাহ করতেন। এসব সিম ব্যবহার করে অনলাইন বেটিং সাইটে টাকা জমা ও উত্তোলন করা হতো।

এ ঘটনায় সিআইডি বাদী হয়ে গত ১৭ মে পল্টন থানায় মামলা করে। মামলাটি তদন্ত করতে গিয়ে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে গ্রেপ্তার ব্যক্তিদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।

সিআইডির ভাষ্য অনুযায়ী, চক্রটি দেশের বিভিন্ন এলাকায় এজেন্ট নিয়োগ করে এদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ব্যাংক হিসাব সংগ্রহ করত। জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থ থেকে এজেন্টরা কমিশন নেওয়ার পর বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে অর্থ পাচার করা হতো।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অর্থের বিনিময়ে এজেন্ট সিম সংগ্রহ করে অনলাইন জুয়ার ওয়েবসাইটের অ্যাডমিনদের সরবরাহ করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সিআইডি।

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মামলাটির তদন্ত করছে সাইবার পুলিশ সেন্টার। অনলাইন জুয়ার নেটওয়ার্ক, অবৈধ ই-ট্রানজেকশন ও অর্থপাচারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

সিআইডি জানায়, এর আগে একই মামলায় টাঙ্গাইল, নরসিংদী, নারায়ণগঞ্জ, নড়াইল ও রাজশাহীতে অভিযান চালিয়ে আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা যায়, মোজাম্মেল নামে ওই যাত্রী সৌদি আরবপ্রবাসী। তিনি ঢাকার বিমানবন্দরে নামার পর আবদুল্লাহপুর থেকে হানিফ পরিবহনের একটি বাসে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হন।

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী ও সচেতন গ্রাহক ফোরামের সদস্যদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫৫ জন আহত হয়েছেন বলে দুই পক্ষের নেতারা দাবি করেছেন।

রাজশাহীর বাঘায় চোর সন্দেহে গণপিটুনিতে মো. শিমুল (২৮) নামে এক যুবক নিহতের ঘটনায় ইসলাম আলী (৩০) নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর সবজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব-৫-এর একটি দল…

জনপ্রিয় টার্গেট

পদ্মা জেনারেল হাসপাতালে ৯ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ, তদন্তে স্বাস্থ্য অধিদপ্তরের দুই কমিটি

অনলাইন জুয়া-অর্থপাচার চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

প্রকাশ: ০২:৪৪:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬