আবারো রোহিঙ্গা ক্যাম্পে আগুন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৫৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
  • ৩৮১ বার পঠিত হয়েছে

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। আগুন নেভাতে যোগ হচ্ছে আরও পাঁচ ইউনিট।

শনিবার (১ জুন) দুপুর ১টার দিকে তাজিমারখোলা ক্যাম্প ১৩ সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

৮ এপিবিএনের অধিনায়ক মো. আমির জাফর প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি তিনি।

স্থানীয়দের বরাতে আমির জাফর বলেন, দুপুরে ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের কাঁঠালতলী বাজারে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটে। মুহুর্তেই আগুন কাঁঠালতলী বাজারসহ ক্যাম্পের আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এপিবিএন পুলিশ তাৎক্ষণিক উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনে অবহিত করে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। এরইমধ্যে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি তথ্য দিয়ে এপিবিএন এর অধিনায়ক বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করতে কক্সবাজার, রামু ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেওয়া হয়েছে। তবে দুপুর ২টা পর্যন্ত স্টেশন ৩টির ইউনিট ঘটনাস্থলে পৌঁছেনি।

এর আগে গত ২৪ মে একই ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল। এতে হতাহতের ঘটনা না ঘটলেও ভস্মিভূত হয় ৩ শতাধিক বসত ঘরসহ নানা স্থাপনা।

জনপ্রিয় টার্গেট

আবারো রোহিঙ্গা ক্যাম্পে আগুন

প্রকাশ: ০২:৫৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪