আজ শনিবার সকালে ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান এবং সচেতনতামূলক র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাশেদ খান বলেন, গতকাল ছাত্রলীগ এবং আওয়ামী লীগ গুলশানে ঝটিকা মিছিল করেছে। সেই মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কিছু নেতা-কর্মী অংশ নিয়েছে। আমি আগেই বলেছি, আওয়ামী লীগ ফিরে আসার পথ তৈরি হচ্ছে। এর দায় অবশ্যই জামায়াতকে নিতে হবে।
রাশেদ খান আরও বলেন, ‘বিএনপির বিরুদ্ধে সেই ৯৬ সালের মতো আওয়ামী লীগ এবং জামায়াত যুগপৎভাবে আন্দোলন করে এই সরকারকে ব্যর্থ করার একটি ব্যর্থ চেষ্টা হাতে নিয়েছে। দেখেন, জামায়াতের আমির গণ-অভ্যুত্থানের পরপর এক মাসও শেষ হয়নি, সেই সময় যে ঘোষণা দিয়েছিল যে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। জামায়াতের নেতারা বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন, যাঁরা এত দিন আওয়ামী লীগ করেছেন, এখন যদি জামায়াত করেন, আপনাদের সকল দায়-দায়িত্ব আমরা নেব।’
রাশেদ খান বলেন, তার মানে এই যে এখন আওয়ামী লীগ এবং ছাত্রলীগ মিছিল করছে, অবশ্যই জামায়াতের সঙ্গে আলোচনা ছাড়া এ ধরনের মিছিল তারা করার সাহস পায় না।
প্রশাসন ও পুলিশ প্রসঙ্গে রাশেদ খান বলেন, ‘দেখেন, আমরা ১৬ বছর দেখেছি আমাদের প্রশাসনকে, আমাদের পুলিশকে কীভাবে দলীয়করণ করা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সময় সেই প্রশাসনিক ব্যবস্থার পুরোপুরি এখনো পরিবর্তন করা হয়নি। তবে বাংলাদেশ সরকার চেষ্টা করছে, কীভাবে সেই ফ্যাসিবাদী ব্যবস্থার আমূল পরিবর্তন করা যায়।
রাজধানীর আদাবরের ১০ নম্বর বালুর মাঠ এলাকায় একটি কালো ব্যাগের ভেতর থেকে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে খালপাড়ের ময়লার মধ্যে ব্যাগটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ খণ্ডিত মরদেহ উদ্ধার করে।
শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে জামায়াতে ইসলামী সহযোগিতা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, ‘আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে এক ধরনের চক্রান্ত করছে জামায়াত। আওয়ামী লীগের অধ্যায় ক্লোজ, শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরবে না।’
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
দৈনিক টার্গেট 




















