ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৪৭ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার রাতে নগরীর সেওড়া মুন্সিবাড়ি এলাকার একটি দোতলা বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ত্রিশাল থানার শফিকুলের ছেলে শাকির হোসেন (২৫), নগরীর মধ্য বাড়েরা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে জাকিরুল ইসলাম (৩২), ঘাগড়া ইউনিয়নের আব্দুল সাত্তারের ছেলে সজীব মিয়া (২০), একই এলাকার রুহুল আমিনের ছেলে দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম (৩০) এবং নগরের সারদা ঘোষ রোড এলাকার সুধীর চন্দ্র সিংয়ের ছেলে উৎসব সিং সাগর (২৮)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, সেওড়া মুন্সিবাড়ি এলাকায় উজ্জ্বল মিয়ার বাড়ির নিচতলার একটি কক্ষে কয়েকজন মাদক কারবারি ইয়াবা কেনাবেচার প্রস্তুতি নিচ্ছেন। পরে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পাঁচজনকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁদের দেহ তল্লাশি করে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. রিপন উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব হোসেন বলেন, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি শুনেছেন। তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুল হক বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ময়মনসিংহে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই বোন নিহত

ময়মনসিংহের তারাকান্দায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আরবিয়া (৮) ও রাবিয়া (৬) নামে দুই বোন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৬টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের পশ্চিম তালদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলায় গ্রেপ্তার সেই নারীর জামিন

গত সোমবার (২৬ অক্টোবর) বিকেলে সাথী আক্তারকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় ভালুকা মডেল থানা-পুলিশ।

ময়মনসিংহে তিন দফায় ছুরিকাঘাতে সেলুন ব্যবসায়ীকে হত্যা

ময়মনসিংহের ভালুকায় রবীন্দ্র ঋষি (৪৩) নামের এক সেলুন ব্যবসায়ীকে তিন দফায় ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে সাদ্দাম হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকার নোমান কম্পোজিট মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে

ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার

প্রকাশ: ১২:১৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬