ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি ফরম পূরণে ১০ হাজার টাকা আদায়, ক্ষুব্ধ অভিভাবক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২২ বার পঠিত হয়েছে

আজ রোববার বেলা ২টার দিকে বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়টি জানা যায়।

শিক্ষার্থীদের ভাষ্য, ১০ হাজার টাকার মধ্যে পাঁচ হাজার টাকা জামানত হিসেবে রাখা হচ্ছে। পরীক্ষায় উত্তীর্ণ হলে ওই টাকা ফেরত দেওয়া হবে বলে জানানো হলেও এ বিষয়ে কোনো লিখিত চুক্তি বা শর্ত দেওয়া হয়নি। জামানতের অর্থ নেওয়ার বিপরীতে কোনো রসিদও দেওয়া হচ্ছে না।

অতিরিক্ত অর্থ জোগাড় করতে না পেরে অনেক শিক্ষার্থী বিপাকে পড়েছে বলে অভিযোগ করেন অভিভাবকেরা।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, আসন্ন এসএসসি পরীক্ষার জন্য প্রতিষ্ঠানটি থেকে ১৯০ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। তাদের মধ্যে টেস্ট পরীক্ষায় সব বিষয়ে উত্তীর্ণ হয়েছে ৩৬ জন। অবশিষ্ট শিক্ষার্থীরা এক, দুই ও তিন বিষয়ে অকৃতকার্য হয়েছে।

অভিযোগ রয়েছে, টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে জামানতের নামে অতিরিক্ত পাঁচ হাজার টাকা আদায় করা হচ্ছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর বসু বলেন, ফরম পূরণের জন্য ২ হাজার ৫০০ টাকা ও কোচিংয়ের জন্য আরও ২ হাজার ৫০০ টাকা নেওয়া হচ্ছে। এ ছাড়া যে টাকা নেওয়া হচ্ছে, তা পরীক্ষায় উত্তীর্ণ হলে ফেরত দেওয়া হবে। জামানতের বিষয়টি ম্যানেজিং কমিটি নির্ধারণ করেছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহফুজুর রহমান ফরহাদ বলেন, ফরম পূরণের জন্য সরকার নির্ধারিত বোর্ড ফি নেওয়া হচ্ছে। জামানতের বিষয়ে তিনি জানেন না।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, সরকার নির্ধারিত বোর্ড ফি ছাড়া অতিরিক্ত অর্থ নেওয়ার কোনো নিয়ম নেই। কেউ অতিরিক্ত অর্থ আদায় করে থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গজারিয়ায় মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা, ফায়ার সার্ভিসের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ কেটে ফেলে অবরোধ সৃষ্টির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছটি অপসারণ করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মুন্সিগঞ্জে সন্ত্রাসী বিকাশ মোড়ল গ্রেপ্তার

মুন্সিগঞ্জের শ্রীনগরে তিনটি অস্ত্র, গুলি ও অস্ত্র বহনের ব্যাগসহ খালেদ হাসান বিকাশ মোড়ল (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের মধ্য বাঘড়া গ্রামে তাঁর বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সিরাজদিখানে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গার্মেন্টস মালিক গ্রেপ্তার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক গার্মেন্টসের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার ২৪ ঘণ্টার মধ্যে গতকাল শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে ঢাকার ইসলামপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জনপ্রিয় টার্গেট

এসএসসি ফরম পূরণে ১০ হাজার টাকা আদায়, ক্ষুব্ধ অভিভাবক

প্রকাশ: ১২:০৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬