কওমি ছাত্ররা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণে ‘গানবাজনা ও নাচানাচি’ চান না

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৪৯:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা কওমি ছাত্র ঐক্য পরিষদের সদস্য ফুযায়েল আহমেদ খান স্বাক্ষরিত একটি স্মারকলিপি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ওবায়দুর রহমানের কাছে দেওয়া হয়। একই দাবিতে গতকাল শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের কাছেও স্মারকলিপি দেয় সংগঠনটি।

স্মারকলিপিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া ঐতিহাসিক ভাবে ইসলাম, ইলম, আলেম-উলামা ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত একটি জনপদ। জেলার সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে ধর্মীয় মূল্যবোধ ও সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতি জড়িত।

এতে আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে নবীনবরণ আনন্দঘন ও উৎসবমুখর হওয়া স্বাভাবিক। তবে এ ধরনের আয়োজন যেন শিক্ষার পরিবেশ, সামাজিক শৃঙ্খলা, জননিরাপত্তা এবং স্থানীয় ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক না হয়, সে বিষয়টি বিবেচনায় রাখা প্রয়োজন।

কওমী ছাত্র ঐক্য পরিষদের দাবি, অতীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন কনসার্ট ও গানের অনুষ্ঠানকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ফলে নতুন করে এ ধরনের আয়োজনকে ঘিরে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

স্মারকলিপিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য হিসেবে ‘ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা বন্ধের মতোই’—এমন একটি বক্তব্যের উল্লেখ করা হয়েছে। ওই বক্তব্যের পরও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গানের কনসার্ট আয়োজনের উদ্যোগ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

এই অবস্থায় আগামী ১৪ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ উপলক্ষে আয়োজিত গানের কনসার্ট স্থগিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি।

একই সঙ্গে জেলার ঐতিহ্য, ধর্মীয় মূল্যবোধ, সাধারণ মানুষের অনুভূতি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে এ ধরনের আয়োজনের অনুমোদন ও বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ও সংবেদনশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

স্মারকলিপিতে কওমী ছাত্র ঐক্য পরিষদ, ব্রাহ্মণবাড়িয়ার পক্ষে স্বাক্ষর করেন ফুযাইল আহমদ খান।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে এক মাসের বেশি সময় গরমে ভোগান্তি পোহাচ্ছেন শিক্ষার্থীরা। গ্রন্থাগারের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে ১৪টি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) মেরামতের জন্য খুলে নেওয়া হয়েছে। দীর্ঘ সময় গ্রন্থাগারে অবস্থান করে পড়াশোনা করতে গিয়ে গরমে অস্বস্তি ও মনোযোগের সমস্যায় পড়ছেন বলে

বগুড়ার শেরপুর পৌর শহরের ফলপট্টি এলাকায় একটি ট্রাভেলস ও ট্রেডার্স প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে শেরপুর থানায় মামলাটি করা হয়।

বরিশালের মেহেন্দীগঞ্জে কবির ব্যাপারী নামের এক কৃষককে হাত পায়ের রগ ও গলা কেটে হত্যা করেছে বোরকা পরা দুর্বৃত্তরা। নিহত কৃষক কবির ব্যাপারী (৫৫) মুলাদী উপজেলার কাজীরচর ইউনিয়নের দক্ষিণ বাহাদুরপুর গ্রামের হাসমত আলী ব্যাপারীর ছেলে।

জনপ্রিয় টার্গেট

ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, মূল আসামি গ্রেপ্তার

কওমি ছাত্ররা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণে ‘গানবাজনা ও নাচানাচি’ চান না

প্রকাশ: ০৭:৪৯:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬