ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় বিদেশি পিস্তল, গুলিসহ চাচা-ভাতিজা গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৪৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

বুধবার (২৫ নভেম্বর) ভোর ৬টার দিকে কচুয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ওই গ্রামের জাকির হোসেনের ছেলে নাহিদ হোসেন (২৭) এবং জাহাঙ্গীর আলমের ছেলে মো. আরাফাত (২১)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চাঁদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গনি স্কুলের পেছনে কুড়ালিয়া এলাকায় চাঁদপুর সদর মডেল থানা-পুলিশের একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এসআই কালাম গাজী ও এএসআই কামরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত চেকপোস্টে সন্দেহজনক চলাচলের কারণে ১০ যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ সময় তাঁদের মোবাইল ফোন তল্লাশি করতে গিয়ে আরাফাতের ফোনের গ্যালারিতে একটি পিস্তলের ছবি দেখতে পান পুলিশ সদস্যরা। জিজ্ঞাসাবাদে আরাফাত জানান, পিস্তলটি তাঁর চাচা নাহিদ হোসেনের। শখের বশে সেটি হাতে নিয়ে ছবি তুলেছেন তিনি।

পরে আরাফাতের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ ভোরে এসআই কালাম গাজীর নেতৃত্বে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশের একটি দল কচুয়া থানা-পুলিশের সহযোগিতায় কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালায়। এ সময় নাহিদের বসতঘরের খাটের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়।

অভিযানের নেতৃত্বে থাকা এসআই কালাম গাজী জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় নাহিদ হোসেন ও তাঁর ভাতিজা আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া চেকপোস্টে আটক অপর ১০ যুবকও থানা হেফাজতে রয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

চাঁদপুরে বৃদ্ধা হত্যার নেপথ্যে অনলাইন জুয়া, ঘাতক নাতি গ্রেপ্তার

চাঁদপুর শহরের জোড়পুকুরপাড় এলাকায় নিজ বাসায় হাত-পা বেঁধে গলা কেটে বৃদ্ধ লুৎফুন্নাহারকে (৬৫) হত্যার ঘটনায় তাঁর নাতিকে (১৬) গ্রেপ্তার করেছে পুলিশ। অনলাইনে জুয়ায় টাকা হারার পর সেই টাকা পরিশোধের জন্য ওই কিশোর পরিকল্পিতভাবে নানিকে হত্যা করে স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় বলে পুলিশের দাবি।

চাঁদপুরের ফরিদগঞ্জ: দুই কোটি টাকায় সড়ক
সংস্কার, ছয় মাসেই গর্ত

চাঁদপুরের ফরিদগঞ্জে সাহেবগঞ্জ থেকে আলোনিয়া বাজার সড়ক সংস্কারের ছয় মাস না পেরোতেই পিচঢালাই উঠে যাচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। ২ দশমিক ৭ কিলোমিটার সড়ক সংস্কারে ১ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দে গত ৫ মে সড়কটির সংস্কারকাজ শেষ হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কটির কাজে অনিয়ম ও দুর্নীতি

চাঁদপুরে শুঁটকিতে রং, পচা মাংস সংরক্ষণ করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাট বাজারে শুঁটকি মাছে রং মিশিয়ে বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ এবং বিক্রির উদ্দেশ্যে বাসি-পচা মাংস রাখার কারণে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জনপ্রিয় টার্গেট

স্যান্ডপেপার বিতর্ক মেটাতে নতুন প্রস্তাব দিলেন খাজা

কচুয়ায় বিদেশি পিস্তল, গুলিসহ চাচা-ভাতিজা গ্রেপ্তার

প্রকাশ: ০৩:৪৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬