মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
মৃত রোমান প্রধানের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানার চর জগো মোহন গ্রামে। বাবার নাম সিরাজ মিয়া। বর্তমানে মুগদা মান্ডা প্রথম গলির রাজা মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. এরশাদ হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকালে কমলাপুর পানির ট্যাংকের বিপরীত পাশের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করি। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
এসআই আরও জানান, স্থানীয়দের কাছে প্রাথমিকভাবে জানতে পেরেছেন বৈদ্যুতিক তার চুরি করতে গিয়েই বিদ্যুতায়িত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। গত রাত ১২টা থেকে আজ ভোর পর্যন্ত কোনো এক সময় এই ঘটনা ঘটেছে।

দৈনিক টার্গেট 






















