যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এবার ঐতিহাসিক যত প্রথম

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৪৫:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

নিউ মেক্সিকোর গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী ডেব হালান্ড। রিপাবলিকান প্রার্থী ও সাবেক মেয়র গ্রেগ হালের বিরুদ্ধে জয়ী হয়ে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম আদিবাসী নারী গভর্নর হওয়ার গৌরব অর্জন করেছেন।

আরেকটি ইতিহাস গড়েছেন মিনেসোটার লেফটেন্যান্ট গভর্নর পেগি ফ্লানাগান। রিপাবলিকান প্রার্থী ও সাবেক এনএফএল সাইডলাইন প্রতিবেদক মিশেল টাফয়াকে হারিয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী নারী সিনেটর নির্বাচিত হয়েছেন। হোয়াইট আর্থ ব্যান্ড অব ওজিবওয়ে জনগোষ্ঠীর সদস্য ফ্লানাগান।

জর্জিয়ার গভর্নর নির্বাচনেও ঘটেছে ঐতিহাসিক পরিবর্তন। ডেমোক্র্যাট প্রার্থী কেইশা ল্যান্স বটমস বিজয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যের গভর্নর হিসেবে প্রথম কৃষ্ণাঙ্গ নারী নির্বাচিত হওয়ার ইতিহাস গড়েছেন তিনি।

এদিকে মিশিগান থেকে সিনেটর নির্বাচিত হয়ে নতুন ইতিহাস গড়েছেন আবদুল এল-সায়েদ। রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন।

টেক্সাসেও গভর্নর নির্বাচনে ঘটেছে ঐতিহাসিক ঘটনা। বর্তমান গভর্নর গ্রেগ অ্যাবটকে প্রত্যাখ্যান করে ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসাকে বেছে নিয়েছেন ভোটারেরা। এর মধ্য দিয়ে অঙ্গরাজ্যটির প্রথম লাতিন নারী গভর্নর হতে যাচ্ছেন তিনি।

ক্যালিফোর্নিয়ার সাবেক অ্যাটর্নি জেনারেল জেভিয়ার বেসেরাও রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটনকে পরাজিত করে ইতিহাস গড়েছেন। ১৮৭৫ সালে রোমুয়ালদো পাচেকোর পর তিনিই ক্যালিফোর্নিয়ার প্রথম লাতিনো গভর্নর নির্বাচিত হয়েছেন।

ইলিনয় সিনেটে ইতিহাস গড়লেন নাবিলা সৈয়দ, সবচেয়ে ব্যয়বহুল নির্বাচনের রেকর্ড

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সাধারণ পরিষদ (জেনারেল অ্যাসেম্বলি) নির্বাচনের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী নাবিলা সৈয়দ।

ইসরায়েলের প্রধানমন্ত্রী হবেন ট্রাম্প!

ইসরায়েলের প্রধানমন্ত্রী হবেন ট্রাম্প!

যুক্তরাষ্ট্রের জনগণ তাঁর ওপর বিরক্ত হয়ে গেলে ইসরায়েলে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার নির্বাচনের দিন মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে নিজের জনপ্রিয়তা নিয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। একই স

ইরানে আপাতত নতুন হামলার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

ইরানে আপাতত নতুন করে হামলার কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রয়োজন হলে সামরিক পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে সংঘাত আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প

জনপ্রিয় টার্গেট

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এবার ঐতিহাসিক যত প্রথম

প্রকাশ: ০৫:৪৫:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬