অনশনরত তরুণী কাঠার বিল ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী। তাঁর প্রেমিক জীবন মিয়া (২৫) বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য হিসেবে সৈয়দপুরে কর্মরত আছেন।
এদিকে, টানা সাত দিনেও এ ঘটনার কোনো সমাধান না হওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয়রা। বিচারে সুরাহা ও সুষ্ঠু সমাধানের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের পোড়াবিটা-তারাটিয়া এলাকায় সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে মোবাইল ফোনে ওই তরুণীর সঙ্গে তারাটিয়া-পোড়াবিটা এলাকার জীবন মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের এই সম্পর্কের বিষয়টি উভয় পরিবারই অবগত ছিল। এ নিয়ে পূর্বে একাধিকবার সালিস বৈঠক হলেও জীবনের পরিবার এ বিয়েতে সায় দেয়নি।
ভুক্তভোগী তরুণীর বড় বোন অভিযোগ করে বলেন, ‘গত বৃহস্পতিবার বিয়ের কথা বলে জীবন মোটরসাইকেলে করে আমার বোনকে আমাদের বাড়ি থেকে নিয়ে যায়। পরে তাঁকে নিজ বাড়িতে রেখে জীবন আত্মগোপন করে। এখন জীবনের পরিবারের লোকজন তাঁকে শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পাঁয়তারা করছে।’
বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা রাহিম ও সাব্বির হোসেন জানান, একটি মেয়ে সাত দিন ধরে সুবিচারের আশায় অনশন করছে, অথচ ছেলেটির পরিবার তাঁর ওপর অত্যাচার চালাচ্ছে। একাধিকবার সালিস সত্ত্বেও কোনো সমঝোতা না হওয়ায় তাঁরা দ্রুত এই ঘটনার সুষ্ঠু সমাধান চান।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘মেয়েটি এখনো ছেলের বাড়িতেই অবস্থান করছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তাঁদের আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।,
কুমিল্লার মুরাদনগরে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি মোস্তাক আহমেদ আবু মিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার অপর দুজন হলেন আবু মিয়ার স্ত্রী হনুফা বেগম (৪৫) ও পালিত কন্যা ইতি আক্তার (১৮)।
সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, গণমাধ্যমে ছয়জনের মৃত্যুর যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। মৃতের তালিকায় জাহানারা বেগমের নাম থাকলেও তিনি জীবিত এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি। তিনি বলেন, আগুনের আতঙ্কে দুজনের মৃত্যু হয়েছে। অন্য দুজন স্বাভাবিকভাবে মারা গেছেন।
শামছুল ইসলাম মন্টু আরও বলেন, কোনো বিচারক আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করতে পারেন না। দাবিগুলো যৌক্তিক হওয়ায় আইনজীবীদের সম্মতিতে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি।
দৈনিক টার্গেট 























