ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কানের দুল ছিনতাই করতে বৃদ্ধাকে হত্যা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৩৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৩৪ বার পঠিত হয়েছে

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচক এলাকায় এ ছিনতাইয়ের ঘটনার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাতে বৃদ্ধার মৃত্যু হয়।

নিহত বেগম বিবি (৬৫) মধ্যচক এলাকার মৃত আমজাদ মোল্লার স্ত্রী।

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির রান্নাঘরে বসে রান্না করছিলেন বেগম বিবি। এ সময় কয়েকজন ব্যক্তি বাড়ির রান্নাঘরে তাঁকে একা পেয়ে কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

একপর্যায়ে তারা রান্নাঘরের পাশে থাকা মুগুর দিয়ে বৃদ্ধার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে ছিনতাইকারীরা তাঁর কান ও নাক ছিঁড়ে স্বর্ণের কানের দুল ও নাকফুল ছিনিয়ে নেয়।

স্থানীয়রা টের পেয়ে আহত বেগম বিবিকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। পরে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ওসি আবুল কালাম আজাদ বলেন, নিহতের মরদেহের ময়নাতদন্ত মাদারীপুর জেলা হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

সাভারে শ্রমিক আন্দোলনে নিহত সেলিমের পরিবারের পাশে থাকবে প্রশাসন: মাদারীপুরের ডিসি

ঢাকার সাভারে শ্রমিক আন্দোলনে আহত হয়ে ১২ দিন মৃত্যু শয্যায় থাকার পর সেলিম হাওলাদার মারা গেছেন। তার বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর কানাইপুরে। একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে দিশেহারা পরিবার।

ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে নারীকে অপহরণ, ১৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

মাদারীপুরের শিবচরে ব্যাংক থেকে ১৬ লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথে হাসিনা বেগম (৫২) নামের এক নারীকে জোর করে মাইক্রোবাসে তুলে মারধর ও হাত-পা বেঁধে ফেলে রাখার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর সঙ্গে থাকা ১৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। গতকাল রোববার দুপুর ১২টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের

নিখোঁজের চার দিন পর ডোবায় মিলল যুবকের অর্ধগলিত লাশ

মাদারীপুরে নিখোঁজের চার দিন পর একটি পরিত্যক্ত ডোবা থেকে আশিক খান (২৪) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচরে ধানখেতের পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আশিক খান একই এলাকার মৃত আজিজ খানের ছেলে…

জনপ্রিয় টার্গেট

কানের দুল ছিনতাই করতে বৃদ্ধাকে হত্যা

প্রকাশ: ০৪:৩৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬