কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরি, সিআইডির অভিযানে গ্রেপ্তার ১

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সুজন হোসেন (২১)। তাঁর বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার রণগোপালদী গ্রামে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সিআইডি জানায়, গত ৪ অক্টোবর চীন থেকে আমদানি করা মাইক্রোফোন, মাইক্রোফোন স্ট্যান্ড, টেলিপ্রম্পটার, সফট বক্স ও মোবাইল ফোন হোল্ডারসহ ১ হাজার ২৬০ কার্টুন ইলেকট্রনিকস সামগ্রী চট্টগ্রাম বন্দর থেকে তিনটি কাভার্ড ভ্যানে ঢাকায় পাঠানো হয়। ফিউচার প্লাস লজিস্টিকস ট্রান্সপোর্ট কোম্পানির মাধ্যমে মেসার্স আবেদিন এন্টারপ্রাইজের উদ্দেশে পাঠানো এসব মালামালের আনুমানিক মূল্য ছিল ৭০ লাখ টাকা।

পরদিন ৫ অক্টোবর রাত ২টা ৩৫ মিনিটে কাভার্ড ভ্যানগুলো পল্টনের পুরানা পল্টনে মেসার্স আবেদিন এন্টারপ্রাইজের গোডাউনে পৌঁছায়। এ সময় দুটি কাভার্ড ভ্যানের মালামাল ঠিক থাকলেও মো. রাবিউল নামের এক চালকের মাধ্যমে পাঠানো চট্টগ্রাম মেট্রো-ট-১১-৯২৯৭ নম্বরের কাভার্ড ভ্যান থেকে ৬৭ কার্টুন মালামাল পাওয়া যায়নি। ওই মালামালের আনুমানিক মূল্য ছিল ১৫ লাখ টাকা।

এ ঘটনায় মেসার্স আবেদিন এন্টারপ্রাইজের মালিকের পক্ষ থেকে মো. কুতুব উদ্দিন মজুমদার গত ২ নভেম্বর পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির তথ্যের ভিত্তিতে সিআইডির একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও অবস্থান নির্ণয়ে কাজ শুরু করে।

এরপর পল্টন থানা-পুলিশের সহযোগিতায় গত ২ নভেম্বর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মিরপুর থানাধীন দারুসসালাম রোডের পূর্ব পাশে মিসকো সুপার মার্কেটের ৪০ নম্বর দোকান হাসান এন্টারপ্রাইজের সামনে অভিযান চালায়। এ সময় সুজন হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর হেফাজত থেকে চুরি হওয়া ২৪ কার্টুন মালামাল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা।

গ্রেপ্তার আসামি ও উদ্ধার করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পল্টন থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কুতুব উদ্দিন মজুমদারের এজাহারের ভিত্তিতে পল্টন থানায় একটি মামলা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৪০৭, ৩৭৯ ও ৪১১ ধারায় অভিযোগ আনা হয়েছে।

সিআইডি জানিয়েছে, চুরি হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধার এবং এ ঘটনায় জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্ত চলছে।

ডিসেম্বরে আপাকে দেশে আনতে অরাজকতা করতে দেওয়া হবে না: ডিএনসিসি প্রশাসক

গার্মেন্টসের নামে যে আন্দোলন, এটা আসলে আমরা কোনো গার্মেন্টসের আন্দোলনের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সদস্যরা কেন? একটু আগে তাঁরা খবর পেয়েছেন, মিরপুর-১১ নম্বর এলাকায় অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। সেখানে আইন প্রয়োগকারী সংস্থা সাধারণ নাগরিকের জীবনযাত্রা ও চলাচলের সুবিধার্থে রাস্তাঘাট

ধানমন্ডিতে ১৪ তলা আবাসিক ভবনে আগুন

ধানমন্ডিতে ১৪ তলা আবাসিক ভবনে আগুন

রাজধানীর ধানমন্ডিতে একটি ১৪তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ১০/এ-এর ২৭ নম্বর বাসায় আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স…

তাহসিফ হত্যা মামলা: আবার ৩ দিনের রিমান্ডে দীপ

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তাঁর ছোট ভাই সমতুল্য বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে আবার ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদত এই রিমান্ড মঞ্জুর করেন…

জনপ্রিয় টার্গেট

তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক গ্রেপ্তার

কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরি, সিআইডির অভিযানে গ্রেপ্তার ১

প্রকাশ: ০৫:০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬