০৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে এক দিনে পুড়ল তিন যানবাহন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৩৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই কাভার্ড ভ্যানটির অধিকাংশ অংশ পুড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়ালটন কারখানার মালামাল পরিবহনের কাজে ব্যবহারের জন্য কাভার্ড ভ্যানটি কয়েক দিন ধরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কারা আগুন দিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে একই দিন ভোরে একটি আজমেরী পরিবহনের বাসে এবং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চন্দ্রা এলাকায় আরেকটি আজমেরী পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে সোমবার এক দিনেই কালিয়াকৈরে দুটি বাস ও একটি কাভার্ড ভ্যানসহ তিনটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটল।

গাজীপুরের চন্দ্রায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছেন। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

৯ বছরের শিক্ষার্থীর নিতম্বে গরম ইস্ত্রির ছ্যাঁকা, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ৯ বছর বয়সী এক শিক্ষার্থীকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগে শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তাঁকে আটক করার পর শিশুটির মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা করে গ্রেপ্তার দেখানো হয়।

গাজীপুরে কর্মস্থলে ফিরছেন শ্রমিকেরা, নিরাপত্তায় ২৫ প্লাটুন বিজিবি-আনসার ও এসআরবি

ন্যূনতম মজুরির দাবিতে চলমান শ্রমিক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজও গাজীপুরের শিল্পাঞ্চলে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার ও ৮ প্লাটুন এসআরবি মাঠে কাজ করছে।

জনপ্রিয় টার্গেট

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর গ্রেপ্তার

কালিয়াকৈরে এক দিনে পুড়ল তিন যানবাহন

প্রকাশ: ০৯:৩৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬