০৭:২০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত-শিবির প্রতিরোধের ডাক মুক্তিযোদ্ধাদের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৩১:০১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২০ বার পঠিত হয়েছে

আজ বুধবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আবুল বাশার, মুক্তিযোদ্ধা সৈয়দ মনছুর উদ্দিন আহম্মদ, ঢাকা মহানগর এরিয়া মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল বাশার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব মো. শহিদুল হক, সাংগঠনিক কমান্ডার সরফুদ্দিন আহম্মদ নুরু, শিবালয় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জালাল উদ্দিন ও দৌলতপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ।

বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছেন। অথচ সেই দেশে একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়া হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের স্বাধীনতার চেতনাকে অবমাননা করার শামিল।

মুক্তিযোদ্ধা সৈয়দ মনছুর উদ্দিন আহম্মদ বলেন, ‘আমরা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। আমরাই জামায়াত-শিবিরকে এ দেশে বিচরণের সুযোগ দিয়েছি। আজ প্রতিবাদ করছি। এরপর আর শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তোলা হবে।’

মুক্তিযোদ্ধা সৈয়দ মনছুর উদ্দিন আহম্মদ আরও বলেন, ‘আপনারা পালানোর জায়গাও পাবেন না। পাকিস্তানের দালালি করে পালানোর পথ খুঁজে পাবেন না। বীর মুক্তিযোদ্ধা মানিক পাশারীর জানাজা ও দাফনে বাধা দিয়েছেন। নিজেদের মুসলমান দাবি করার আগে এসব কর্মকাণ্ডের জবাব দিতে হবে।’

বক্তারা আরও বলেন, একটি মহল দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। মুক্তিযোদ্ধারা তা নীরবে সহ্য করবেন না। ভবিষ্যতে দেশের কোথাও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হলে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।

নিষেধাজ্ঞা শেষে পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরা

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে পদ্মা-যমুনায় মাছ ধরতে নেমেও কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না মানিকগঞ্জের শিবালয়ের জেলেরা। ঋণের চাপ, সংসার চালানোর সংকট ও সরকারি চাল না পাওয়ার অভিযোগে দুশ্চিন্তায় তাঁরা। মৎস্য বিভাগ বলছে, নাব্য সংকটসহ নানা কারণে ইলিশ কমেছে।

মানিকগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের যুবক গ্রেপ্তার

মানিকগঞ্জের শিবালয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মো. হেলাল উদ্দিন (৩০) নামে কক্সবাজারের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের ধুতরাবাড়ি এলাকায় বিআইডব্লিউটিএর টোলঘরের পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঘিওরের জাবরা বাজারে মরমি সুরে শেষ হলো ৯ দিনের বাউল মেলা

মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা বাজারে খালাপাগলীর ৩১তম বার্ষিক ওরস ও বাউল মেলা শেষ হয়েছে। ২২ অক্টোবর শুরু হওয়া নয় দিনের আয়োজনের সমাপনী রাতে বারামখানা লালন ব্যান্ডের শিল্পীরা লালনসংগীত পরিবেশন করেন। মেলায় ছিল লোকজ সংগীত, যাত্রাপালা, নাটক ও কয়েক শ দোকান।

জনপ্রিয় টার্গেট

জামায়াত-শিবির প্রতিরোধের ডাক মুক্তিযোদ্ধাদের

প্রকাশ: ০৬:৩১:০১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬