ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে হোটেল কর্মচারীকে গলা কেটে হত্যা: তিনজনের যাবজ্জীবন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৩২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহের। তাঁরা কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নয়াপাড়া এলাকার বাসিন্দা। নিহত জয়নাল আবেদীনও একই এলাকার বাসিন্দা।

কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর রহম আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১১ জানুয়ারি কিশোরগঞ্জ শহরের বটতলা এলাকার কোহিনুর হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন জয়নাল আবেদীন। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে হোটেলে আসেন শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহের। জয়নালের সঙ্গে কথা বলার একপর্যায়ে চা-পুরি খাওয়ানোর কথা বলে তাঁকে হোটেল থেকে ডেকে নিয়ে যান তাঁরা। এরপর আর বাড়ি ফেরেননি জয়নাল। পরদিন ১২ জানুয়ারি গাইটাল নয়াপাড়া মাটিকাটা এলাকার মাঝখান থেকে তাঁর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় প্রথমে টাকাপয়সার বিরোধের জেরে একই গ্রামের মানিকসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন নিহত জয়নালের স্ত্রী। পরে মানিক ভূঞা ও জামিল উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে মামলাটির তদন্তভার অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) যাওয়ার পর হত্যাকাণ্ডের তদন্তে নতুন তথ্য উঠে আসে।

তদন্তে আগের গ্রেপ্তার ব্যক্তিদের সম্পৃক্ততা না পাওয়ায় তাঁদের বাদ দেওয়া হয়। পরে শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহেরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় সিআইডি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ বুধবার আদালত এ মামলার রায় ঘোষণা করেন।

প্রাণিসম্পদ হাসপাতালই নিষ্প্রাণ যেখানে

প্রাণিসম্পদ হাসপাতালই নিষ্প্রাণ যেখানে

কিশোরগঞ্জের হাওরাঞ্চলের অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালগুলোতে জনবল-সংকটে গবাদিপশু ও হাঁস-মুরগির চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় সহায়তা না পাওয়ায় অনেক খামারি খামার বন্ধ করে দেওয়ার কথাও ভাবছেন। তিন উপজেলার তিনটি হাসপাতালে ৩৩ পদের ১৯টিই শূন্য পড়ে আছে।

জুয়েলারি ব্যবসায়ীকে ছাত্রলীগ নেতা সাজিয়ে মামলায় জড়ানোর অভিযোগ

জসিম উদ্দিন অভিযোগ করেন, ছাত্রলীগের করিমগঞ্জ উপজেলা শাখার মূল কমিটির তালিকায় সাংগঠনিক সম্পাদক হিসেবে কিরাটন এলাকার তোফাজ্জল হোসেন নামে অন্য একজনের নাম রয়েছে। কিন্তু ওই কমিটির প্যাড সম্পাদনা করে তাঁর ভাতিজা তোফাজ্জল হোসেন রাজার নাম ও ঠিকানা যুক্ত করা হয়েছে।

বাড়ির উঠানে গাঁজাগাছ লাগানোর অভিযোগে আটক ১

কিশোরগঞ্জের ভৈরবে বাড়ির উঠোনে গাঁজা গাছ লাগানোর অভিযোগে হেলাল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকবিরোধী টাস্কফোর্স। ছয় মাস আগে রোপণ করা গাঁজা গাছটির উচ্চতা প্রায় ১০ ফুট বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জনপ্রিয় টার্গেট

উল্লাপাড়ায় আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ, তিন ট্রেন বিলম্বিত

কিশোরগঞ্জে হোটেল কর্মচারীকে গলা কেটে হত্যা: তিনজনের যাবজ্জীবন

প্রকাশ: ০৩:৩২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬