পুলিশ ও নিহত আফসার শেখের স্বজনদের সূত্রে জানা যায়, নেশার টাকার জন্য খায়রুল প্রায়ই মা-বাবার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়াতেন। টাকা না পেলে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করতেন। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে বাবা আফসার শেখের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো বঁটি দিয়ে বাবার হাত, বুক, পেট ও মাথায় এলোপাতাড়ি কোপ দেন খায়রুল। এতে ঘটনাস্থলেই আফসারের মৃত্যু হয়। পরে খায়রুল পালিয়ে যান।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পলাতক খায়রুলকে আটকের চেষ্টা চলছে।

দৈনিক টার্গেট 


























