আজ রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।
এনসিপি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ব্যক্তিগত সফরে আজ কুষ্টিয়ায় যান নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রথমে কুমারখালীর শিলাইদহে রবীন্দ্র কুঠিবাড়ি পরিদর্শন করেন তিনি। পরে সন্ধ্যায় ছেঁউড়িয়ায় লালনের আখড়াবাড়িতে যান। মাজার পরিদর্শন শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান শোনেন এবং ফেসবুকে লাইভ করেন।
অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় দুজন নারী নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে ছবি তুলতে চান। এ সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ। এরপর ২০ থেকে ২৫ জন যুবক সেখানে জড়ো হয়ে তাঁকে গালিগালাজ করতে থাকেন এবং মারধরের জন্য তেড়ে আসেন বলে দাবি করেন তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীরা।
নাসীরুদ্দীনকে রক্ষায় সঙ্গে থাকা নেতা-কর্মীরা তাঁকে ঘিরে রাখেন। এ সময় কয়েকজন নেতা-কর্মী আহত হন বলেও দাবি করা হয়েছে। একপর্যায়ে আখড়াবাড়ির প্রধান ফটকের সামনে রাখা তাঁর গাড়িতে ইট নিক্ষেপ করে গ্লাস ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুই থেকে তিন মিনিটের মধ্যে পুরো ঘটনা ঘটে।
নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে থাকা ভেড়ামারা উপজেলা এনসিপির সদস্যসচিব শোভন আহমেদ বলেন, ‘আমরা কয়েকজন মিলে ব্যক্তিগতভাবে কুষ্টিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে এসেছিলাম। লালনের আখড়াবাড়িতে গান শুনে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। প্রথমে একজন ডিম ছোড়ে। এরপর ২০ থেকে ২৫ জন যুবক এসে গালাগাল শুরু করে। তারা বলতে থাকে, “তুই এখানে কেন এসেছিস”। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে তেড়ে আসে। আমরা তাঁকে ঘিরে রক্ষা করি। পরে গাড়িতে ইট মেরে গ্লাস ভেঙে দেয়।’
এনসিপির কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব সুলতান মারুফ তালহা এ হামলার জন্য ছাত্রদলের নেতা-কর্মীদের দায়ী করেছেন। তিনি বলেন, ছাত্রদলের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন। এ ঘটনায় থানায় মামলা করা হবে।
ঘটনার সময় এনসিপির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনিসহ স্থানীয় নেতারা নাসীরুদ্দীনের সঙ্গে ছিলেন। হামলার পর কিছু সময় তিনি মাজার প্রাঙ্গণে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে। রাত ৮টার দিকে পুলিশ ও স্থানীয় নেতা-কর্মীদের সহায়তায় তিনি মাজার প্রাঙ্গণ ত্যাগ করেন।
রাত ৮টার দিকে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম বলেন, ‘হামলার ঘটনা ঘটেছে। তবে গাড়ি ভাঙচুরের বিষয়টি জানা নেই। তিনি কখন, কেন এসেছেন, সেটা জানতাম না। ঘটনার পর তাঁকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। সেখানে আরও পুলিশ যাচ্ছে।’
হামলার পর এনসিপির একাধিক নেতা ফেসবুকে পোস্ট দিয়ে এ ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেছেন। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম সদস্যসচিব তারেক রেজা এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তাঁদের পোস্টে এই অভিযোগ করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত সাংবাদিকদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের…
নেত্রকোনার বারহাট্টায় সড়কের ওপর ইট-সুরকিসহ নির্মাণসামগ্রী ও বিভিন্ন মালপত্র রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে পাঁচজনকে জরিমানা করা হয়েছে। আজ রোববার উপজেলার গোবিন্দপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
দৈনিক টার্গেট 



















