০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোটালীপাড়ায় চার শিক্ষাপ্রতিষ্ঠানে তালা, দুটি স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৩৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে কুশলা নেছারিয়া ফাজিল মাদ্রাসা, ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন, কাজী মন্টু কলেজ ও ভাঙ্গারহাট টিটি উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। একই রাতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে ও টুপুরিয়া বাসস্ট্যান্ডে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এসব ঘটনায় আটক নাবিল হাসান উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের জুটিয়ারবাড়ি গ্রামের আখতারুজ্জামানের ছেলে।

এদিকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা অবরোধে কোটালীপাড়ায় তেমন কোনো প্রভাব পড়েনি। সকাল থেকেই ঢাকা ও দেশের বিভিন্ন গন্তব্যে যানবাহন চলাচল করছে। ব্যাংক, বিমা, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তর খোলা ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

কুশলা নেছারিয়া ফাজিল মাদ্রাসার সুপার বাকের হোসেন জানান, রাতে কে বা কারা মাদ্রাসার প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। সকালে এসে তাঁরা তালা দেখতে পান। পরে তালা ভেঙে মাদ্রাসায় প্রবেশ করেন। অন্য দিনের মতো শিক্ষার্থীদের উপস্থিতিও স্বাভাবিক।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় নাবিল হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা অবরোধে উপজেলায় তেমন কোনো প্রভাব পড়েনি। অন্য দিনের মতো জনজীবন স্বাভাবিক রয়েছে।

টুঙ্গিপাড়ায় এক রাতে পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মারামারি ও মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক ১০ আসামিকে এক রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী…

গোপালগঞ্জে চতুর্মুখী সংঘর্ষে বাসের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে চার যানবাহনের সংঘর্ষে শহিদুল ইসলাম (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের আমিন শেখের ছেলে…

জনপ্রিয় টার্গেট

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

কোটালীপাড়ায় চার শিক্ষাপ্রতিষ্ঠানে তালা, দুটি স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১

প্রকাশ: ১২:৩৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬