০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গঙ্গাচড়ায় বিএনপি নেতাকে মারধর ও কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ৩৫ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার মর্ণেয়া ইউনিয়নের খলিফার বাজার এলাকায় ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকারের সভাপতিত্বে সমাবেশ হয়। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আইয়ুব আলী। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি চাঁন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল বারী বেলাল, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ ও মিজানুর রহমান লুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিমুদ্দিন প্রামাণিক লিজু, মর্ণেয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মাবুদসহ সহযোগী সংগঠনের নেতারা।

সমাবেশে আইয়ুব আলী বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুরের সঙ্গে জড়িত ব্যক্তিরা যে দলেরই হোক, তাঁদের ছাড় দেওয়া হবে না। এমনকি বিএনপির কেউ এ ঘটনায় জড়িত থাকলেও তাঁকে ছাড় দেওয়া হবে না।

সমাবেশে বক্তারা হামলা ও ভাঙচুরের ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দলীয় কার্যালয়ে হামলা ও নেতা-কর্মীদের ওপর আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিড়ির ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বিএনপি নেতাকে মারধর ও কার্যালয় ভাঙচুরের অভিযোগ

রংপুরের গঙ্গাচড়ায় বিড়ির ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপি নেতাকে মারধর ও দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে এক বিড়ি ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় মাইদুল নামের একজনকে আটক করেছে পুলিশ।

রংপুরের পীরগঞ্জ: পানি নেই, আমনের খেত ফেটে চৌচির

রংপুরের পীরগঞ্জে প্রচণ্ড গরম ও বৃষ্টির অভাবে খেতের আমন ধান গাছ নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকায় ধানের জমিতে সেচসংকট দেখা দিয়েছে। কোথাও কোথাও জমির মাটি ফেটে চৌচির হয়ে গেছে। এতে ধানগাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন চাষিরা।

তীব্র দাবদাহে আমনখেতে ফাটল, ফলন নিয়ে শঙ্কায় কৃষক

রংপুরের পীরগঞ্জে তীব্র দাবদাহ ও দীর্ঘদিন বৃষ্টির অভাবে রোপা আমন ধানের খেতে দেখা দিয়েছে পানির সংকট। কোথাও কোথাও শুকিয়ে ফেটে চৌচির হয়ে গেছে জমির মাটি। এতে ধানের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।

জনপ্রিয় টার্গেট

গঙ্গাচড়ায় বিএনপি নেতাকে মারধর ও কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশ: ১২:১১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬