ঢাকা ০১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুলিশের গাড়িতে আগুন, ৩০ পোশাক কারখানা ছুটি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৫৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা থেকে টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালের সামনে থেকে ভোগড়া পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

সকাল থেকে মহাসড়কের গাছা, বোর্ডবাজার, বড়বাড়ী ও তারগাছ এলাকায় হাজারো শ্রমিককে সড়কে অবস্থান নিতে দেখা গেছে। এ সময় মজুরি বৃদ্ধি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকেরা।

তারাগাছ এলাকার বাসিন্দা বলেন, ‘কারখানা ছুটি ঘোষণা করায় বাসায় ফিরছি। কিন্তু কোনোভাবেই বাসায় যেতে পারছি না। হঠাৎ সামনে সড়কে ব্যারিকেড দেওয়া হয়েছে। প্রায় প্রতিদিনই সকালে কারখানায় আসি, কিছুক্ষণ পর আবার বাসায় ফিরে যেতে হয়। এভাবে চরম ভোগান্তির মধ্যে সময় কাটছে। বুঝতে পারছি না, এভাবে চাকরি করব, নাকি সব ছেড়ে গ্রামের বাড়িতে চলে যাব।’

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার এলাকায় শ্রমিকেরা সকাল থেকে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। সকাল ১০টা পর্যন্ত প্রায় ৩০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

ট্রাফিক পুলিশের পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালের সামনে থেকে ভোগড়া পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।

হঠাৎ মহাসড়ক অবরোধের কারণে ঢাকা ও গাজীপুরগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। অফিস চলাকালে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কর্মজীবী মানুষসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা বিপাকে পড়েছেন।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হারিকেন এলাকায় শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হয়। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, মাঠে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী

ন্যূনতম মজুরির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে গাজীপুরের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বিজিবি, পাঁচ প্লাটুন আনসার ও আট প্লাটুন এসআরবি মাঠে কাজ করছে। অন্যদিকে, সকাল

কোনাবাড়ী ফ্লাইওভারে বোমাসদৃশ বস্তু, গায়ে লেখা ‘সতর্কবার্তা বিস্ফোরণ’

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ফ্লাইওভারে লাল রঙের একটি বোমাসদৃশ বস্তু পড়ে আছে। বস্তুটির গায়ে ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটির চারপাশ ঘিরে রেখেছে। এটি পরীক্ষা করতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গাজীপুর জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর শহরের জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকার বাসভবনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুলিশের গাড়িতে আগুন, ৩০ পোশাক কারখানা ছুটি

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুলিশের গাড়িতে আগুন, ৩০ পোশাক কারখানা ছুটি

প্রকাশ: ১২:৫৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬