সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—আলম শেখ (২৫), সোহেল (২৯), মিঠুন হোসাইন (২২) ও নাবিল ইসলাম (২৯)। তাঁদের মধ্যে আলম শেখ ও সোহেলকে দুই মাস করে এবং মিঠুন ও নাবিলকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
শিব্বির আহমেদ বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিমতলা এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে চারজনকে আটক করা হয়। অপরাধের মাত্রা বিবেচনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

দৈনিক টার্গেট 























