০৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানে অনুষ্ঠানে হট্টগোল, ফের আলোচনায় পরীমনি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৪৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে ফেসবুক লাইভে এসে এসব অভিযোগ করেন পরীমনি। এ সময় অনুষ্ঠানের স্টল ভাঙচুরের অভিযোগ তুলে এর দায়দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

পরীমনি বলেন, অনুষ্ঠানে তাঁর পরিবেশনার নির্ধারিত সময়ে মঞ্চে উঠতে পারেননি। তবে দর্শকেরা পুরো অনুষ্ঠান উপভোগ করেছেন। অনুষ্ঠান শেষ হওয়ার পর একজন আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলতে শুরু করেন। কারও কোনো ক্ষোভ থাকলে সরাসরি তাঁর সঙ্গে কথা বলার আহ্বান জানান তিনি।

পরীমনির অভিযোগ, অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। পরিস্থিতির কারণে তিনি গাড়িতে উঠতে পারেননি। এ জন্য থানায় ফোন করতে হয়েছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাঁকে বের হতে সহায়তা করতে পারেনি বলে অভিযোগ করেন তিনি।

ফেসবুক লাইভে পরীমনি বলেন, ‘গুলশান থানা-পুলিশ এখানে থাকার পরেও তারা আমাকে বের করতে পারতেছিল না, অতিরিক্ত পুলিশ তারা কল করে। তাহলে দেশটা কার হাতে।’

অনুষ্ঠানের স্টল ভাঙচুরের অভিযোগ তুলে পরীমনি বলেন, এসব ভাঙচুরের দায় কে নেবে? শিল্পীরা অনুষ্ঠানে এসে হেনস্তার শিকার হলে তার দায়িত্ব কে নেবে? তাঁর সঙ্গে কারও কোনো ক্ষোভ থাকলে সরাসরি বসে কথা বলার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বলেন, একটা সমস্যা হয়েছিল। পরে পরীমনি চলে যান। আর কোনো ঝামেলা হয়নি।

শুটিং ক্লাবে পাঁচ দিন ধরে অনুষ্ঠান চলছিল জানিয়ে ওসি বলেন, রোববার ছিল এর শেষ দিন। পরীমনির গাড়ি কিংবা অনুষ্ঠানের স্টল ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভাঙচুরের কোনো ঘটনা তাঁর জানা নেই। পরীমনি সুস্থভাবে ফিরে গেছেন।

এর আগে ৫ নভেম্বর একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পাওয়ার পর সাংবাদিকের সঙ্গে অপ্রীতিকর ঘটনার অভিযোগে আলোচনায় আসেন পরীমনি। এর কয়েক দিনের ব্যবধানে গুলশানের অনুষ্ঠানে হট্টগোল ও গাড়িতে হামলার অভিযোগ করলেন তিনি। তবে তাঁর গাড়িটি অক্ষত দেখা গেছে।

ঢাবি, পল্লবীর পর এবার সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থান ও পল্লবী থানা প্রাঙ্গণের পর এবার মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পল্লবী থানা চত্বরে ককটেল বিস্ফোরণ, এসআরবি সদস্য আহত

রাজধানীর পল্লবী থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য আহত হয়েছেন। মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত থানার পাশের ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্কুলবাসে আগুন

রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটিতে অগ্নিসংযোগের খবর পায় ভাটারা থানা-পুলিশ।

জনপ্রিয় টার্গেট

গুলশানে অনুষ্ঠানে হট্টগোল, ফের আলোচনায় পরীমনি

গুলশানে অনুষ্ঠানে হট্টগোল, ফের আলোচনায় পরীমনি

প্রকাশ: ০৯:৪৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬