০৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৫৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পঠিত হয়েছে

শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের গহিরা-হেঁয়াকো সড়কের চাড়ালিয়াহাটের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের আকবর আলীর ছেলে। আহতদের মধ্যে রয়েছেন একই ইউনিয়নের সৌরভ (২৩), সাগর (২৬) ও বারেক (৩২)। তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলার সময় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জিসানের মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ পরিদর্শক নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৮ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়। আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা, প্রাণ গেল ট্রাকচালক ও সহকারীর

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের পেছনে মালবাহী ট্রাকের ধাক্কায় ট্রাকচালক মো. ছালেহ আহম্মেদ সেলিম ও সহকারী মো. সোহরাব নিহত হয়েছেন। আজ শনিবার সকালে পন্থিছিলা বড়ুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় ওসিসহ ৬ পুলিশ আহতের অভিযোগ, গ্রেপ্তার ১৬

চট্টগ্রাম নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের হামলায় বন্দর থানার ওসিসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ইতিমধ্যে ১৬ জনকে গ্রেপ্তারও করা হয়েছে। পুলিশ বলছে, চট্টগ্রাম নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তাঁদের…

সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস ডোবায় পড়ে শিক্ষিকাসহ নিহত ২, আহত ৩০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় শিক্ষা সফরের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের ডোবায় পড়ে গেলে এক শিক্ষিকাসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আজ শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে মহাসড়কের সাতকানিয়ার তেমুহনী রেলক্রসিং সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

প্রকাশ: ০৮:৫৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬