গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের বাইরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁকে গোদাগাড়ী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখায়।
আজ শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, শিহাব হত্যাকাণ্ডে শিমুলের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাঁর অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর ভাড়ায় চালানোর জন্য অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন শিহাব। এরপর তিনি আর ফেরেননি। পরদিন তাঁর মা শিরিন আক্তার গোদাগাড়ী থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এর তিন দিন পর, ৩১ অক্টোবর সকাল ৮টার দিকে কলিপুর গ্রামে গোদাগাড়ী-আমনুরা সড়কের পশ্চিম পাশে একটি ধানখেতে শিহাবের মরদেহ পাওয়া যায়। তবে তাঁর অটোরিকশাটির সন্ধান মেলেনি।
এ ঘটনায় গোদাগাড়ী থানায় হত্যা, চুরি ও আলামত গোপনের অভিযোগে মামলা করা হয়।
আজ শিমুলকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে এ মামলায় মেজ বাবু নামের আরেক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

দৈনিক টার্গেট 
























